শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

SW News24
শনিবার ● ২৫ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » কৃষি » খুলনায় গ্রিন ডেইরি পার্টনারশিপ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
প্রথম পাতা » কৃষি » খুলনায় গ্রিন ডেইরি পার্টনারশিপ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
২৮১ বার পঠিত
শনিবার ● ২৫ জানুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খুলনায় গ্রিন ডেইরি পার্টনারশিপ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

---

 

দক্ষিণ-পশ্চিম বাংলাদেশে একটি টেকসই এবং উৎপাদনশীল ডেইরি ভ্যালু চেইন মডেল তৈরি করা ও গ্রিন ডেইরি পার্টনারশিপ বিষয়ে এক সূচনা কর্মশালা  ২৫ জানুয়ারি শনিবার  সকালে বিভাগীয় কমিশনারের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার ও কেসিসি’র প্রশাসক মোঃ ফিরোজ সরকার।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ। এদেশের বেশিরভাগ মানুষ কোন না কোন কৃষি কাজের সঙ্গে যুক্ত হয়ে আমাদের দেশের অর্থনৈতিক দিকটাকে সচল রেখে চলেছেন। দেশের অধিবাসীদের মধ্যে অনেকেই চাষাবাদের সাথে জড়িত। খুলনার দিকে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় অনেকেই খামার সংশ্লিষ্ট কাজের সঙ্গে জড়িত। আবার কেউবা মৎস্যচাষের সঙ্গে জড়িত। প্রশিক্ষণের মাধ্যমে আমাদের খামারিদের যদি তৈরি করা হয় তাহলে এদিক থেকে উৎপাদন ও টেকসই ব্যবস্থা আরও উন্নত হবে। তবে বিভিন্ন সময়ে ছোট-বড় খামারিদেরকে যেন লোকসানের ঝুঁকিতে পড়তে না হয় সেদিকে কোম্পানিগুলোকে এগিয়ে এসে খামারিদের পাশে থাকার আহবান জানান। খামারিদের উৎপাদিত দুধের যেন সঠিক দাম পান এবং তারা যেন কোম্পানির হাতে জিম্মি না হন সেদিকে নজর দেওয়ার জন্য বিশেষভাবে আহবান জানান বিভাগীয় কমিশনার।

সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার কান্ট্রি ম্যানেজার সেলিম রেজা হাসান এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) আবু সায়েদ মোঃ মনজুর আলম ও খুলনা প্রাণিসম্পদ দপ্তরের খুলনা বিভাগীয় পরিচালক ড. নুরুল্লাহ এমডি আহসান।





কৃষি এর আরও খবর

শ্রীপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান; কৃষকদের মাঝে ডিজেল বিক্রির নির্দেশ শ্রীপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান; কৃষকদের মাঝে ডিজেল বিক্রির নির্দেশ
পাইকগাছায় পাট চাষীদের মধ্যে বিনামূল্যে পাট বীজ বিতরণ উদ্বোধন করা হয়েছে পাইকগাছায় পাট চাষীদের মধ্যে বিনামূল্যে পাট বীজ বিতরণ উদ্বোধন করা হয়েছে
মাগুরায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ভোধন মাগুরায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ভোধন
চলতি ইরি- বোরো মৌসুম মাগুরায় তেল সংকটে সেচ ব্যাহত; বিপাকে কৃষক চলতি ইরি- বোরো মৌসুম মাগুরায় তেল সংকটে সেচ ব্যাহত; বিপাকে কৃষক
মাশরুমে ভাগ্য বদল তরুণ উদ্যোক্তা মহাইমিনের মাশরুমে ভাগ্য বদল তরুণ উদ্যোক্তা মহাইমিনের
মাগুরায় খাল খননের উদ্বোধন  কৃষক বাঁচলে দেশ বাঁচবে  - সংস্কৃতি মন্ত্রী, নিতাই রায় চৌধুরী মাগুরায় খাল খননের উদ্বোধন কৃষক বাঁচলে দেশ বাঁচবে - সংস্কৃতি মন্ত্রী, নিতাই রায় চৌধুরী
পাইকগাছায় নাবার খাল পুনঃ খনন কাজ উদ্ভোধন করা হয়েছে পাইকগাছায় নাবার খাল পুনঃ খনন কাজ উদ্ভোধন করা হয়েছে
মাগুরার শ্রীপুরে পেঁয়াজ ঘরে তুলতে ব্যস্ত কৃষক মাগুরার শ্রীপুরে পেঁয়াজ ঘরে তুলতে ব্যস্ত কৃষক
মহম্মদপুরে ভিয়েতনামী সরিষা চাষে তামজিদের সাফল্য মহম্মদপুরে ভিয়েতনামী সরিষা চাষে তামজিদের সাফল্য
পাইকগাছায় সূর্যমুখী ফুলের হাসি কৃষকের মুখে পাইকগাছায় সূর্যমুখী ফুলের হাসি কৃষকের মুখে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)