শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

SW News24
সোমবার ● ২৭ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » রাজনীতি » নড়াইল জেলা জামায়াতের সাবেক আমির নূরুন্নবী জিহাদীর জানাজায় ইমামতি করলেন সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার
প্রথম পাতা » রাজনীতি » নড়াইল জেলা জামায়াতের সাবেক আমির নূরুন্নবী জিহাদীর জানাজায় ইমামতি করলেন সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার
২২৮ বার পঠিত
সোমবার ● ২৭ জানুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নড়াইল জেলা জামায়াতের সাবেক আমির নূরুন্নবী জিহাদীর জানাজায় ইমামতি করলেন সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

---
ফরহাদ খান, নড়াইল ; নড়াইল জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির মাওলানা নূরুন্নবী জিহাদীর জানাজা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় নড়াইল সদরের হবখালী স্কুল মাঠে জানাজায় ইমামতি করেন-জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

জানাজা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মিয়া গোলাম পরওয়ার বলেন, নির্বাচনের সাথে সংশ্লিষ্ট যত বিভাগ এবং ডিপার্টমেন্ট আছে, তা আগামী ছয় মাসের মধ্যে সংস্কার করা সম্ভব। সংস্কারগুলো সম্পন্ন করা হলে অন্তর্বর্তীকালীন সরকারের উচিত নির্বাচনকালীন একটি রোডম্যাপ ঘোষণা করা। একটি নির্বাচন নিরপেক্ষ করার জন্য গ্রহণযোগ্য যতটুকু সময় প্রয়োজন বাংলাদেশ জামায়াতে ইসলামী সেই যৌক্তিক সময় দিতে প্রস্তুত আছে।

তিনি আরও বলেন, অনেকে বলছেন নির্বাচনের সময় খুব লম্বা হয়ে যাবে, আমরা বলি যেই নির্বাচনের জন্য আমরা ১৫ বছর অপেক্ষা করতে পারলাম; সেই নির্বাচন নিরপেক্ষ ও গ্রহনযোগ্য করার জন্য যদি ৩ থেকে ৪ মাস কমবেশি সময় প্রয়োজন হয় তাতে কোন সমস্যা না। টাইম আমাদের কাছে ইমপরট্যান্ট না ইমপরট্যান্ট নির্বাচন নিরপেক্ষতা। নির্বাচন নিরপেক্ষ হওয়ার জন্য যৌক্তিক যতটুকু সময় প্রয়োজন জামায়াতে ইসলামী সেই সময় দিতে প্রস্তুত আছে।

মিয়া গোলাম পরওয়ার বলেন, মাওলানা নূরুন্নবী জিহাদী প্রায় ১৪ বছর নড়াইল জেলা জামায়াতে ইসলামীর আমির ছিলেন। দ্বীন কায়েমে ইসলামী আন্দোলনে বলিষ্ঠ নেতৃত্ব দিয়েছেন তিনি। খুব ভালো মানুষ ছিলেন। নূরুন্নবী জিহাদীর মাগফেরাত কামনায় সবাই দোয়া করবেন।

এছাড়া জানাজায় অংশগ্রহণ করেন-অধ্যক্ষ আনোয়ার হোসেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সদর উপজেলা সভাপতি মোস্তাফিজুর রহমান আলেক, জেলা জামায়াতের আমির আতাউর রহমান বাচ্চু, সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সার, জামায়াত নেতা মির্জা আশেক এলাহী, অধ্যাপক মাহফুজুর রহমান, মাস্টার শফিকুল আলম, জাহাঙ্গীর হোসাইন হেলাল, মোহাম্মদ বারেক, জাকির হোসেন, আব্দুল্লাহ আল আমিন, মাওলানা আলমগীর হোসাইন, মাওলানা হাদিউজ্জামান, ইসলামী আন্দোলনের জেলা আমির মাওলানা খায়রুজ্জামানসহ মুসল্লিরা।
বার্ধ্যকজনিত কারণে নড়াইল জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির মাওলানা নূরুন্নবী জিহাদী (৭৮) শনিবার বিকেলে নিজ বাড়ি সদর উপজেলার কাগজীপাড়া গ্রামে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।





রাজনীতি এর আরও খবর

লোহাগড়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী মশিয়ার রহমানের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত লোহাগড়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী মশিয়ার রহমানের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত
পাইকগাছায় সাবেক ইউপি চেয়ারম্যান মজিদ গোলদার গ্রেপ্তার পাইকগাছায় সাবেক ইউপি চেয়ারম্যান মজিদ গোলদার গ্রেপ্তার
পাইকগাছায় স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী জাহাঙ্গীর হোসেন আটক পাইকগাছায় স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী জাহাঙ্গীর হোসেন আটক
পাইকগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ পাইকগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
নড়াইলের ৩টি ইউপিতে দলীয় চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নাম ঘোষণা করলো এনসিপি নড়াইলের ৩টি ইউপিতে দলীয় চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নাম ঘোষণা করলো এনসিপি
পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ গ্রেফতার পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ গ্রেফতার
মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা ৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)