শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ন ১৪৩৩

SW News24
সোমবার ● ২৭ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » শেরে বাংলা স্মৃতি পদক’২৪” পেলেন আশাশুনি উপজেলা বিএনপি’র আহবায়ক হেদায়েতুল ইসলাম
প্রথম পাতা » আঞ্চলিক » শেরে বাংলা স্মৃতি পদক’২৪” পেলেন আশাশুনি উপজেলা বিএনপি’র আহবায়ক হেদায়েতুল ইসলাম
৩২৩ বার পঠিত
সোমবার ● ২৭ জানুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শেরে বাংলা স্মৃতি পদক’২৪” পেলেন আশাশুনি উপজেলা বিএনপি’র আহবায়ক হেদায়েতুল ইসলাম

---

আশাশুনি  : আশাশুনি উপজেলা বিএনপি’র আহবায়ক স, ম হেদায়েতুল ইসলাম শেরে বাংলা এ কে ফুজলুল হক স্মৃতি এ্যাওয়ার্ড পেয়েছেন।

তথ্যানুসন্ধানে জানাগেছে, আশাশুনি উপজেলা বিএনপি’র প্রতিষ্ঠাতা সম্পাদক ও বর্তমান আহবায়ক স, ম হেদায়েতুল ইসলামকে শেরে বাংলা এ কে ফুজলুল হক স্মতি পরিষদের জুরিবোর্ডের চুড়ান্ত সিদ্ধান্ত মোতাবেক ‘সাংগঠনিক দক্ষতা ও সমাজসেবায়’ বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ এ এ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।  গত ২৫ জানুয়ারী শুক্রবার বিকাল ৪ টায় ঢাকায় ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে “অবিভক্ত বাংলার জাতীয় নেতা শেরে বাংলা এ.কে ফজলুল হকের কর্মময় জীবন” শীর্ষক আলোচনা সভা, শীতবস্ত্র বিতরণ ও শেরে বাংলা স্মৃতি পদক-২০২৪ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরিষদের উপদেষ্টা এড. শেখ মোঃ আমির হামজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারপতি মোঃ চিদ্দিকুর রহমান মিঞা। অনুষ্ঠান উদ্বোধন করেন সাবেক তথ্য সচিব ও বিটিআরসি’র চেয়ারম্যান শেরে বাংলার দৌহিত্র সৈয়দ মার্গুব মোর্শেদ। প্রধান আলোচক ছিলেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের গঠনতন্ত্র সংস্কার কমিটির চেয়ারম্যান (সাবেক সচিব) ড. মোহাম্মদ জকরিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অর্থ মন্ত্রণালয়ের  অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, সাবেক অতিরিক্ত সচিব আব্দুল মান্নান সহ গন্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা সভা শেষে শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। সব শেষে সাংগঠনি দক্ষতা ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ আশাশুনি উপজেলা বিএনপি’র আহবায়ক স, ম হেদায়েতুল ইসলাম  প্রধান অতিথি সুপ্রীম কোর্টের বিচারপতি মোঃ ছিদ্দিকুর রহমানের হাত থেকে শেরে বাংলা স্মৃতি পদক’২৪ গ্রহন করেন।





আঞ্চলিক এর আরও খবর

মাগুরায় গণপ্রকৌশল দিবস পালিত মাগুরায় গণপ্রকৌশল দিবস পালিত
পাইকগাছায় এলাকাবাসীর যাতায়াতে নিজ অর্থায়নে ব্রীজ ও রাস্তা নির্মাণ করে দিলেন ব্যবসায়ী শিবপদ মন্ডল পাইকগাছায় এলাকাবাসীর যাতায়াতে নিজ অর্থায়নে ব্রীজ ও রাস্তা নির্মাণ করে দিলেন ব্যবসায়ী শিবপদ মন্ডল
পাইকগাছায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন পাইকগাছায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
ক্লাইমেট জাস্টিস ফোরামের সাথে ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড সাউথ এশিয়ার প্রতিনিধিদের মতবিনিময় ক্লাইমেট জাস্টিস ফোরামের সাথে ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড সাউথ এশিয়ার প্রতিনিধিদের মতবিনিময়
পাইকগাছায় ভারী বৃষ্টিতে ঘর ভেঙ্গে পড়ায় দিশেহারা হতদরিদ্র বৃদ্ধা আমেনা পাইকগাছায় ভারী বৃষ্টিতে ঘর ভেঙ্গে পড়ায় দিশেহারা হতদরিদ্র বৃদ্ধা আমেনা
পাইকগাছায় নবাগত এসিল্যান্ড হিসেবে শাওন হোসেন অনিক এর যোগদান পাইকগাছায় নবাগত এসিল্যান্ড হিসেবে শাওন হোসেন অনিক এর যোগদান
খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির
মাগুরা সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা মাগুরা সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা
পাইকগাছায় কড়ুলিয়া নদীর ওপর নির্মিত লস্কর-বাইনতলা সেতুর ৭৬ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে পাইকগাছায় কড়ুলিয়া নদীর ওপর নির্মিত লস্কর-বাইনতলা সেতুর ৭৬ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে

আর্কাইভ