শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ৮ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩

SW News24
শনিবার ● ১ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » পাইকগাছায় সরস্বতী প্রতিমার হাট জমে উঠেছে
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » পাইকগাছায় সরস্বতী প্রতিমার হাট জমে উঠেছে
২২২ বার পঠিত
শনিবার ● ১ ফেব্রুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় সরস্বতী প্রতিমার হাট জমে উঠেছে

 --- পাইকগাছা প্রতিনিধিঃ  বসন্ত পঞ্চমীতে সরস্বতী পূজা উপলক্ষ্যে পাইকগাছা বাজারে সরস্বতী প্রতিমার হাট জমে উঠেছে। পাইকগাছা পৌর বাজারে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ও পুরাতন খেয়াঘাট গলিতে সরস্বতী প্রতিমার এ হাট বসেছে। ছোট বড় মাঝারী বিভিন্ন ধরনের প্রতিমা রয়েছে। ২শত ৫০ টাকা থেকে ৩ হাজার টাকা দামের প্রতিমা রয়েছে।  

হিন্দু পুরাণ অনুসারে সরস্বতী হলেন জ্ঞান, বিদ্যা, সংগীত ও শিল্পকলার অধিষ্ঠাত্রী দেবী। বসন্ত পঞ্চমীতে পূজায় বিদ্যার দেবী সরস্বতী আরাধনায় মেতে উঠবে হিন্দু ধর্ম অবলম্বীরা। ৩ ফেব্রুয়ারী সোমবার পঞ্চমী তিথীতে সরস্বতী পূজা অনুষ্ঠিত হবে। তাই প্রতিমা তৈরী ও রং তুলির কাজ নিয়ে ব্যস্ত সময় পার কারছেন কারিগররা। তার পাশে বিক্রয়ের জন্যে বাজারে সরবরাহ করতে রয়েছে ব্যস্ততা। উপজেলার পৌর সদর ছাড়াও কপিলমুনি, বাঁকা বাজারসহ বিভিন্ন বাজারে প্রতিমা ক্রয় করতে পাওয়া যাচ্ছে।

উপজেলার হিতামপুর গ্রামের অরুন দাশ, অরবিন্দ দাশ, গোপালপুর গ্রামের নিমাই দাশ, দিপংকর দাশ, রবি দাশ, সোলাদানা গ্রামের মান্দার সরদার, তারক পাল, অজিত পাল, শুভ মণ্ডল পাইকগাছা পৌর বাজারে প্রতিমার হাটে তাদের তৈরী প্রতিমা সরবরাহ করছেন। ভাস্কর দিপংকর দাশ  জানান, এবার পূজায় তিনি প্রায় ৯০টি প্রতিমা তৈরী করেছেন। তাছাড়া অর্ডারী ৫শত টাকা থেকে ৩  হাজার টাকা মূল্যের প্রতিমাও তৈরী করেছেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মন্দির ও বাড়ীতে পূজা অনুষ্ঠিত হবে। ব্যবসাহী সমিরণ সরকার জানান, বাড়ীতে পূজা করার জন্য হাট থেকে প্রতিমা ক্রয় করেছেন। বাজারে প্রতিমা সরবরাহকারীরা জানান, বিগত বছরের তুলনায় এবার প্রতিমার বিক্রয় ভালো। তারা আশা করছেন পূজার আগের দিন আরও বেশী প্রতিমা বিক্রয় হবে।

 






সংস্কৃতি ও বিনোদন এর আরও খবর

পাইকগাছায় কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি বাৎসরিক বনভোজন ও মিলন মেলা পাইকগাছায় কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি বাৎসরিক বনভোজন ও মিলন মেলা
বিগত ফ্যাসিস্ট সরকার ১৮ বছরে সংস্কৃতিকে বাধাগ্রস্ত করেছে - সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বিগত ফ্যাসিস্ট সরকার ১৮ বছরে সংস্কৃতিকে বাধাগ্রস্ত করেছে - সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী
পাইকগাছার গদাইপুর মাঠে চৈত্র সংক্রান্তি মেলা ও বৈশাখী উৎসব অনুষ্ঠিত পাইকগাছার গদাইপুর মাঠে চৈত্র সংক্রান্তি মেলা ও বৈশাখী উৎসব অনুষ্ঠিত
মাগুরায় বর্ষবরণ উৎসবে লাঠিখেলা ও ঝাপাং খেলা মাগুরায় বর্ষবরণ উৎসবে লাঠিখেলা ও ঝাপাং খেলা
পাইকগাছায় বাংলা নববর্ষ উদযাপন পাইকগাছায় বাংলা নববর্ষ উদযাপন
খুলনায় বাংলা নববর্ষ উদযাপন খুলনায় বাংলা নববর্ষ উদযাপন
পাইকগাছায় বাড়ি বাড়ি চড়ক পূজার সন্ন্যাসী নৃত্য পাইকগাছায় বাড়ি বাড়ি চড়ক পূজার সন্ন্যাসী নৃত্য
সংস্কৃতি একটি দেশের উন্নয়নের পরিচয় বহন করে  - সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী সংস্কৃতি একটি দেশের উন্নয়নের পরিচয় বহন করে - সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী
পাইকগাছায় মেলা ঘিরে কুমারপাড়ার মৃৎশিল্পীদের ব্যস্ততা পাইকগাছায় মেলা ঘিরে কুমারপাড়ার মৃৎশিল্পীদের ব্যস্ততা
পাইকগাছার গদাইপুর মাঠে চৈত্র সংক্রান্তির মেলা ও বৈশাখী উৎসব উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা পাইকগাছার গদাইপুর মাঠে চৈত্র সংক্রান্তির মেলা ও বৈশাখী উৎসব উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আর্কাইভ