শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

SW News24
রবিবার ● ২ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছা- কয়রা পুলিশের যৌথ অভিযানে কয়রা উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক হিরো গ্রেফতার
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছা- কয়রা পুলিশের যৌথ অভিযানে কয়রা উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক হিরো গ্রেফতার
২০২ বার পঠিত
রবিবার ● ২ ফেব্রুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছা- কয়রা পুলিশের যৌথ অভিযানে কয়রা উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক হিরো গ্রেফতার

---

পাইকগাছা প্রতিনিধি ; পাইকগাছা-কয়রা থানা পুলিশ অভিযান চালিয়ে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাংচুর করে নাশকতা তৈরি মামলায় কয়রা উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক ইকতিয়ার উদ্দীন হিরো (৩০)কে গ্রেফতার করেছে। শুক্রবার রাতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। শনিবার সকালে গ্রেফতার ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক অমিত দেবনাথ জানান, ২০২০ সালের ৯ অক্টোবর পাইকগাছা উপজেলা নির্বাচনে খুলনা জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নের্তৃবৃন্দ ধানের শীষ প্রতিকের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ গ্রহনে জন্য আসে। এ সময় ছাত্রদলের নের্তৃত্বে ৮/১০ টি মোটর সাইকেল ও একটি মাইক্রো পৌর সদরের টাউন স্কুলের সামনে তাদেরকে আনতে যায়। তখন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের লোকজন তাদের উপর ককটেল বিস্ফোরণ ঘটিয়ে গাড়ি ভাংচুর করে নাশকতা সৃষ্টি করে। এতে বিএনপির নেতা কর্মীদের ১০ টি মোটর সাইকেল ও মাইক্রো বাস ভাংচুর, নেতা কর্মদের মারপিট করে আহত করে। ওই ঘটনায় রুবেল সরদার বাদী হয়ে সাবেক দুই সংসদ সদস্য সহ ৭৫ জনের নাম উল্লেখ করে আরো ৫০/৬০ জন অজ্ঞাত দেখিয়ে ২০২৪ সালে ২৯ আগষ্ট থানায় মামলা করে। যার মামলা নং ১৪। ওই মামলায় কয়রা উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক ইকতিয়ার উদ্দীন হিরা(৩০)কে গ্রেফতার করেছে। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেন জানান, কয়রা- পাইকগাছা থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদককে গ্রেফতার করা হয়। শনিবার দুপুরে তাকে সিনিয়র জুডিশিয়াল ম্যজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।





অপরাধ এর আরও খবর

মহম্মদপুরে ঝটিকা  অভিযানে ৫৬০০ লিটার তেল জব্দ মহম্মদপুরে ঝটিকা অভিযানে ৫৬০০ লিটার তেল জব্দ
নড়াইলের লোহাগড়ায় ট্রেনে কাটা পড়ে নিহত ১ নড়াইলের লোহাগড়ায় ট্রেনে কাটা পড়ে নিহত ১
নড়াইলের লোহাগড়ায় পঞ্চম শ্রেণির ছাত্রকে নির্যাতনের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন নড়াইলের লোহাগড়ায় পঞ্চম শ্রেণির ছাত্রকে নির্যাতনের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন
পাইকগাছার পুলিশ কর্মকর্তার মায়ের খুনিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন পাইকগাছার পুলিশ কর্মকর্তার মায়ের খুনিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়ে রহস্যজনক চুরি পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়ে রহস্যজনক চুরি
পাইকগাছার বেতাঙ্গী নদী থেকে অবৈধ নেট-পাটা অপসারণ পাইকগাছার বেতাঙ্গী নদী থেকে অবৈধ নেট-পাটা অপসারণ
মাগুরায়গৃহবধূ হত্যার প্রধান আসামি গ্রেফতার মাগুরায়গৃহবধূ হত্যার প্রধান আসামি গ্রেফতার
পাইকগাছায় বোয়ালিয়া ব্রিজের নিচে সরকারি জমিতে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ পাইকগাছায় বোয়ালিয়া ব্রিজের নিচে সরকারি জমিতে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ
পাইকগাছায় জ্বালানী তেল মজুদ রাখার অপরাধে এক ব্যাবসায়ীকে জরিমানা পাইকগাছায় জ্বালানী তেল মজুদ রাখার অপরাধে এক ব্যাবসায়ীকে জরিমানা
আশাশুনির বদরতলা জেএস হাইস্কুলের কম্পিউটার অপারেটর নয়ন মৃধা বিদ্যুৎ স্পৃষ্টে নিহত আশাশুনির বদরতলা জেএস হাইস্কুলের কম্পিউটার অপারেটর নয়ন মৃধা বিদ্যুৎ স্পৃষ্টে নিহত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)