শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

SW News24
সোমবার ● ১৭ মার্চ ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
২১৬ বার পঠিত
সোমবার ● ১৭ মার্চ ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

 ---পাইকগাছা প্রতিনিধিঃ  পাইকগাছা উপজেলা মডেল মসজিদের রিসোর্স সেন্টারে দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত উক্ত সেমিনারে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। সভাপতিত্ব করেন, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোঃ বিলাল হুসাইন। ইসলামিক ফাউন্ডেশন এমসি শেখ শওকত হোসেনের উপস্থাপনায় দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনারে আলোচক ছিলেন, মাওলানা আশরাফুজ্জামান, মুফতি মাওলানা বজলুর রহমান, মুফতি মাওলানা আহম্মদ আলী, মোঃ আব্দুল মালেক, মাওলানা মোঃ ইব্রাহিম খলিল, মাওলানা মোঃ মুজিবুর রহমান, মোঃ মনিরুল ইসলাম, মোঃ সোহরাব হোসেন, মোঃ রুস্তম আলী, মাওলানা মোঃ রাইসুল ইসলাম, মাওলানা আবুল কালাম, মাওলানা রমজান হোসেন, মোঃ রজত আলী প্রমুখ। এসময় বিভিন্ন মসজিদের ইমাম, খতিব ও আলেম-ওলামা, ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক গণ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সেমিনারে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন সহ আলোচকরা বলেন, ইসলামে যাকাত একটি ফরজ ইবাদত। দারিদ্র্য বিমোচন ও মানবকল্যাণে যাকাতের ভূমিকা অনাস্বীকার্য। সমাজের বিত্তবানরা সঠিক হিসেবে ও স্বচ্ছভাবে যাকাত দেয়, তাহলে গরিব মানুষের ভাগ্য বদলে যাবে। সমাজে কোনো গরিব মানুষ থাকবে না। এজন্য যাকাত দেওয়ার জন্য বিত্তবানদের সচেতন করতে হবে ও বাড়াতে হবে প্রচার-প্রচারণা।





আঞ্চলিক এর আরও খবর

মাগুরায় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মাগুরায় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
মৎস্য সম্পদ উন্নয়নে গবেষণা অগ্রগতির কোন বিকল্প নাই….. মৎস্য ও প্রাণী সম্পদ সচিব মৎস্য সম্পদ উন্নয়নে গবেষণা অগ্রগতির কোন বিকল্প নাই….. মৎস্য ও প্রাণী সম্পদ সচিব
পাইকগাছা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ৪০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত পাইকগাছা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ৪০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
পাইকগাছায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত পাইকগাছায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
পাইকগাছার আলমতলা মাদ্রাসায় সংবর্ধিত এমপি আবুল কালাম আজাদ পাইকগাছার আলমতলা মাদ্রাসায় সংবর্ধিত এমপি আবুল কালাম আজাদ
শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধি করতে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধি করতে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ
পাইকগাছায় দুর্গাপূজা পরবর্তী উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত পাইকগাছায় দুর্গাপূজা পরবর্তী উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
নড়াইলে ঊষার আলো সূর্যসংঘের সম্মেলন ও কমিটি গঠন অনুষ্ঠিত নড়াইলে ঊষার আলো সূর্যসংঘের সম্মেলন ও কমিটি গঠন অনুষ্ঠিত
পাইকগাছায় এক বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ৮; আহত ৪৯ পাইকগাছায় এক বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ৮; আহত ৪৯
পাইকগাছায় সরকারি রাস্তার পাশের ইজারার স্থাপনা সরিয়ে দিলো বিক্ষুব্ধ জনতা পাইকগাছায় সরকারি রাস্তার পাশের ইজারার স্থাপনা সরিয়ে দিলো বিক্ষুব্ধ জনতা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)