সোমবার ● ১৭ মার্চ ২০২৫
প্রথম পাতা » রাজনীতি » আছিয়ার মাগফেরাত কামনায় মাগুরা জেলা বিএনপির দোয়া ও ইফতার মাহফিল
আছিয়ার মাগফেরাত কামনায় মাগুরা জেলা বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মাগুরা প্রতিনিধি : মাগুরায় শিশু আছিয়ার বিদেহী আতœার মাগফেরাত কামনায় সোমবার বিকালে মাগুরা সরকারি হোসেন শহিদ সোহরাওয়াদী কলেজ মাঠে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয় । মাগুরা জেলা বিএনপি এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে। অনুষ্ঠানে জেলা বিএনপির আহবায়ক আলী আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত । ইফতারপূর্ব সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খান,জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহবায়ক আহসান হাবীব কিশোর,এ্যাড.শাহেদ হাসান টগর,আলমগীর হোসেন ,জেলা যুবদলের সভাপতি এ্যাড,ওয়াসিকুল রহমান কল্লোল ,মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক ও শিশু আছিয়ার মাতা আয়েশা আক্তার প্রমুখ । সভা শেষে শিশু আছিয়ার বিদেহী আতœার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মাগুরা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা হাবিবুর রহমান । দোয়া মাহফিলে মাগুরা জেলা বিএনপির বিভিন্ন ইউনিটের প্রায় ৩ হাজার নেতাকর্মী অংশ নেয় ।






শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার
পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহদাৎ বার্ষিকী পালিত
পাইকগাছায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
নড়াইলে ‘ইজ্জাতুল ইসলাম বাংলাদেশ’র আত্মপ্রকাশ
মাগুরায় জেলগেট থেকে পুনরায় গ্রেপ্তার সাবেক এমপি শিখরের ছোট ভাই হিশাম
স্থানীয় সরকার নির্বাচনে পাইকগাছায় জামায়াতের আগাম প্রস্তুতি; মেয়র ও চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা
মাগুরায় ১১ দলীয় ঐক্য জোটের সমাবেশ ও গণমিছিল
মাগুরায় গুপ্ত রাজনীতির বিরুদ্ধে ছাত্রদলের প্রতিবাদ মিছিল
পাইকগাছায় জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পিকে গণসংবর্ধনা প্রদান
দীর্ঘ ১৭ বছর পর গনতান্ত্রিক জাতীয় সংসদ চালু হওযায় সফলতা কামনা করে দোয়া অনুষ্ঠিত 