শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ন ১৪৩৩

SW News24
রবিবার ● ২৩ মার্চ ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরায় ব্যতিক্রমী ঈদ কার্ড তৈরি প্রতিযোগিতা
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরায় ব্যতিক্রমী ঈদ কার্ড তৈরি প্রতিযোগিতা
৩৮৬ বার পঠিত
রবিবার ● ২৩ মার্চ ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাগুরায় ব্যতিক্রমী ঈদ কার্ড তৈরি প্রতিযোগিতা

---
মাগুরা প্রতিনিধি :  ‘ঈদ কার্ড বানিয়ে খোলা উদ্যানে, শৈশবে ফিরে যাই নব উদ্যমে’ স্লোগান নিয়ে মাগুরায় ব্যতিক্রমী  ঈদ কার্ড তৈরি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।শনিবার সকাল ১০টায় মাগুরা সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ‘মাগুরা জেলা প্রশাসনের আয়োজনে  ও পরিবর্তে আমরাই’ নামক সংগঠনের সহযোগিতায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব  করেন পরিবর্তনে আমরাই প্রতিষ্ঠাতা সভাপতি,নাহিদুর রহমান দুর্জয়,অনুষ্ঠানে অতিথি ছিলেন জেলা প্রশাসক,মোঃ অহিদুল ইসলাম, উদ্বোধক ছিলেন: মাগুরা সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মুনিরুল ইসলাম মঞ্জু। প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক  সাংবাদিক শফিকুল ইসলাম শফিক,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মোঃ নাসির উদ্দীন,  চিত্রশিল্পী আবুল কালাম আজাদ, চিত্রশিল্পী আশীষ রায়,চিত্রশিল্পী সুজল,চিত্রশিল্পী বিএম সজিব।  প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। এ প্রতিযোগিতায় শহরের বিভিন্ন এলাকার ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ২০০জন অংশ নেয়। ‘পরিবর্তে আমরাই’ সংগঠনের পরিচালক নাহিদুল রহমান দুর্জয় বলেন,  কালের পরিবর্তনে ঈদ কার্ডের প্রচলন সত্যিই হারিয়ে যাচ্ছে। আগের দিনে, হাতে লেখা ঈদ কার্ড পাঠানো ছিল এক ধরনের আবেগ, ভালোবাসা প্রকাশের একটা সুন্দর মাধ্যম। আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধবকে কার্ড পাঠিয়ে ঈদের শুভেচ্ছা জানানো ছিল অনেক আনন্দের বিষয় । কিন্তু এখন প্রযুক্তির এই যুগে এসএমএস, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, বা অন্য ডিজিটাল প্ল্যাটফর্ম মাধ্যমে ঈদ কার্ডের প্রচলন সত্যিই হারিয়ে যাচ্ছে। এছাড়াও অংশগ্রহণকারী ২০০ জন প্রতিযোগী সবাইকে শুভেচ্ছা উপহার দেয়া হয়।





আঞ্চলিক এর আরও খবর

মাগুরা সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা মাগুরা সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা
পাইকগাছায় কড়ুলিয়া নদীর ওপর নির্মিত লস্কর-বাইনতলা সেতুর ৭৬ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে পাইকগাছায় কড়ুলিয়া নদীর ওপর নির্মিত লস্কর-বাইনতলা সেতুর ৭৬ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে
পাইকগাছায় মশক নিধনে ১০ ফগার মেশিন বিতরণ পাইকগাছায় মশক নিধনে ১০ ফগার মেশিন বিতরণ
পাইকগাছায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত পাইকগাছায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
শ্যামনগরের গাবুরাতে জলবায়ু সহনশীল জীবিকায়ন সৃষ্টিতে ছাগল পালন বিষয়ক প্রশিক্ষণ শ্যামনগরের গাবুরাতে জলবায়ু সহনশীল জীবিকায়ন সৃষ্টিতে ছাগল পালন বিষয়ক প্রশিক্ষণ
মাগুরায় শীতার্তদের জন্য কম্বল হস্তান্তর মাগুরায় শীতার্তদের জন্য কম্বল হস্তান্তর
পাইকগাছা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সমীরণ সাধুর সফল অস্ত্রাপচার পাইকগাছা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সমীরণ সাধুর সফল অস্ত্রাপচার
পাইকগাছায় উপকূলীয় জনগোষ্ঠীর জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত পাইকগাছায় উপকূলীয় জনগোষ্ঠীর জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
নড়াইলে নানা আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত নড়াইলে নানা আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
পাইকগাছার সার্বিক উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘবে আধুনিক বাস টার্মিনাল নির্মাণ জরুরি …. এসএম মনিরুল হাসান বাপ্পী পাইকগাছার সার্বিক উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘবে আধুনিক বাস টার্মিনাল নির্মাণ জরুরি …. এসএম মনিরুল হাসান বাপ্পী

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)