রবিবার ● ২৩ মার্চ ২০২৫
প্রথম পাতা » অপরাধ » খুলনায় লেডি বাইকার এশা গ্রেপ্তার; বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
খুলনায় লেডি বাইকার এশা গ্রেপ্তার; বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
খুলনায় এক তরুণীকে নির্যাতনের অভিযোগে লেডি বাইকার এশাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৩ মার্চ রবিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
খুলনার সোনাডাঙ্গা মডেল থানা পুলিশের ইন্সপেক্টর (তদন্ত) মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, এশা এক তরুণীকে বিভিন্ন সময়ে মাদকসেবন করাতেন। শনিবার দিবাগত রাতে ওই তরুণী অসুস্থ হয়ে পড়লে ওই মেয়ের পরিবার তাকে অ্যাম্বুল্যান্সযোগে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে নিয়ে যাচ্ছিলেন। এ সময় এশাসহ কয়েকজন অ্যাম্বুল্যান্স থামিয়ে মেয়েটিকে টানাটানি করেন। এক পর্যায়ে ওই তরুণী আঘাত পান।
তিনি আরো বলেন, শিববাড়ী মোড় এলাকায় ছাত্র-জনতা এবং নৌবাহিনীর দায়িত্বরত একটি টিম তাদের উদ্ধার করে এবং এশাকে আটক করে। মাঝরাতে সাহরির সময়ে এশাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। রবিবার দুপুরে এশাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।






মাগুরায় পৃথক অভিযানে ইয়াবা, ফেন্সিডিলসহ গ্রেফতার ৪
শ্রীপুরে অবৈধ চায়না জাল জব্দ; পুড়িয়ে ধ্বংস
মাগুরায় তেলের পাম্পে ভ্রাম্যমান আদালতের অভিযান; মামলা
পাইকগাছায় আশ্রয়ণ প্রকল্পে ঘরের আড়ায় গঁলায় রশি দিয়ে যুবুকের আত্মহত্যা
মাগুরায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
স্বামীর মৃত্যুর পর একমাত্র সন্তান নিয়ে অসহায় ফারহানা
মহম্মদপুরে ঝটিকা অভিযানে ৫৬০০ লিটার তেল জব্দ
নড়াইলের লোহাগড়ায় ট্রেনে কাটা পড়ে নিহত ১
নড়াইলের লোহাগড়ায় পঞ্চম শ্রেণির ছাত্রকে নির্যাতনের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন
পাইকগাছার পুলিশ কর্মকর্তার মায়ের খুনিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন 