শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩

SW News24
বৃহস্পতিবার ● ২৭ মার্চ ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরায় ৮ দফা দাবীতে দলিত ও জনগোষ্ঠীর মানববন্ধন ও সমাবেশ
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরায় ৮ দফা দাবীতে দলিত ও জনগোষ্ঠীর মানববন্ধন ও সমাবেশ
৪০৯ বার পঠিত
বৃহস্পতিবার ● ২৭ মার্চ ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাগুরায় ৮ দফা দাবীতে দলিত ও জনগোষ্ঠীর মানববন্ধন ও সমাবেশ

---
মাগুরা প্রতিনিধি :“আগামী সংবিধানে দলিত ও অনগ্রসর জনগোষ্ঠীর সাংবিধানিক স্বীকৃতি ও সংখ্যানুপাতে প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবীতে আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবসে মাগুরায় মানববন্ধন ও সমাবেশ হয়েছে। ২৭ মার্চ  বৃহস্পতিবার দুপুরে মাগুরা প্রেসক্লাবের সামনে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন মাগুরা শাখা ও দলিত সমাজ কল্যাণ ফাউন্ডেশন মাগুরা যৌথভাবে এ মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে। মানববন্ধনে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা শাখার প্রধান উপদেষ্টা ডাক্তার তাসুকুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা মুকুল রঞ্জন শিকদার ও সংগঠনের উপদেষ্টা এ্যাড.সঞ্জয় রায় চৌধুুরি ও বলরাম বসাক । সংগঠনের ৮ দফা দাবী বাস্তবায়নে বক্তব্য রাখেন বিডিইআরএম জেলা শাখার সভাপতি ঠাকুর কুমার দাস, বিডিইআরএম ও দলিত সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস মন্টু, সাংগঠনিক সম্পাদক সুবোধ বাগদী ,এ্যাড.জাহাঙ্গীর আলম,অজিত কুমার বিশ্বাস ছবি রানী দাস, রঙ্গ বালা দাস,নিখিল চন্দ্র দাস ও বিশ্বজিৎ দাস প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন,জাতীয় বাজেটে দলিত জনগোষ্টীর জন্য সুনিদিষ্টভাবে ‘সামাজিক নিরাপত্তা কর্মসূচী’র আওতায় বরাদ্দ বাড়াতে হবে,সরকারি বিশ্ববিদ্যালয়সহ দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে দলিত শিক্ষার্থীদের ‘ভর্তি কোটা প্রবর্তন’ করতে হবে এবং জাত-পাত ও পেশাভিত্তিক বৈষম্য প্রতিরোধে জাতীয় সংসদে বৈষম্য বিরোধী বিল-২০২২ অবিলম্বে পাশ করতে হবে। মানববন্ধন ও সমাবেশে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন মাগুরা শাখা ও দলিত সমাজ কল্যাণ ফাউন্ডেশন মাগুরার সদস্যরা অংশ নেয় ।





আঞ্চলিক এর আরও খবর

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী সফল করার লক্ষে পাইকগাছা পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী সফল করার লক্ষে পাইকগাছা পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রান্তিক মানুষের আইনি সেবা সহজ করতে পাইকগাছায় ফ্রেন্ডশিপের ওআরডি সেন্টারের যাত্রা শুরু প্রান্তিক মানুষের আইনি সেবা সহজ করতে পাইকগাছায় ফ্রেন্ডশিপের ওআরডি সেন্টারের যাত্রা শুরু
পাইকগাছায় ওসির সাথে মতবিনিময় ও পূজা পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত পাইকগাছায় ওসির সাথে মতবিনিময় ও পূজা পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত
পাইকগাছায় স্লুইস গেটে ভয়াবহ ধস পাইকগাছায় স্লুইস গেটে ভয়াবহ ধস
পাইকগাছা পূজা উদযাপন পরিষদের কমিটি গঠন; প্রাণকৃষ্ণ দাশ আহবায়ক ও হিমাদ্রী সদস্য সচিব পাইকগাছা পূজা উদযাপন পরিষদের কমিটি গঠন; প্রাণকৃষ্ণ দাশ আহবায়ক ও হিমাদ্রী সদস্য সচিব
পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
মাগুরায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের সমাপনী ও পুরস্কার  বিতরণ মাগুরায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ
মাগুরা জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাগুরা জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
মাগুরায় আদিবাসী দিবস পালিত মাগুরায় আদিবাসী দিবস পালিত
পাইকগাছায় মটর সাইকেল দুর্ঘটনায় সাংবাদিক আব্দুল আজিজ আহত পাইকগাছায় মটর সাইকেল দুর্ঘটনায় সাংবাদিক আব্দুল আজিজ আহত

আর্কাইভ