শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩

SW News24
সোমবার ● ৭ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » স্বাস্থ্যকথা » খুলনায় বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত
প্রথম পাতা » স্বাস্থ্যকথা » খুলনায় বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত
২৯৪ বার পঠিত
সোমবার ● ৭ এপ্রিল ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খুলনায় বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

---

বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে ৭ এপ্রিল সোমবার সকালে খুলনা সিভিল সার্জন দপ্তরের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিচালক ডা. মোঃ মনজুরুল মুরশিদ।

আলোচনা সভায় প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, স্বাস্থ্যসেবা প্রদানের দায়িত্বে নিয়োজিতদের মাঝে সেবার মানসিকতা তৈরি হলেই সাধারণ মানুষ প্রকৃত স্বাস্থ্যসেবা পাবে। সেবার মান কাঙ্খিত পর্যায়ে নিতে স্বাস্থ্য সেক্টরে কর্মরত সবাইকে আরো আগ্রহী হওয়া দরকার। তিনি বলেন, রোগ হওয়ার পরে প্রতিকার বা চিকিৎসা করার চেয়ে রোগ প্রতিরোধ করাই বেশি গুরুত্বপূর্ণ, এ বিষয়ে সবাইকে সচেতন করা প্রয়োজন। দেশে এখন বাড়ির পরিবর্তে স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠানে এসে গর্ভবতী মায়েদের সন্তান প্রসবের হার বেড়েছে, যা শতভাগে উন্নীত হওয়া দরকার। একই সাথে দেশ থেকে বাল্যবিবাহ পুরোপুরি দূর করতে না পারলে মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর হার শূন্যের কোঠায় আনা কঠিন।

খুলনার সিভিল সার্জন ডা. মোছাঃ মাহফুজা খাতুনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাধায়ক ডা. মো: রফিকুল ইসলাম গাজী, ডেপুটি সিভিল সার্জন ডা. সৈকত মোঃ রেজওয়ানুল হক ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিভাগীয় সমন্বয়কারী ডা. আরিফুল ইসলাম। এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, চিকিৎসক, নার্স-সহ স্বাস্থ্যসেবা খাতের সাথে যুক্ত বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সিভিল সার্জন দপ্তরের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত জানান কোঅর্ডিনেটর (মেডিকেল অফিসার) ডা. দোলেনা খাতুন। সিভিল সার্জন দপ্তর আয়োজিত সভায় পাওয়ার পয়েন্টের মাধ্যমে বিভিন্ন তথ্য তুলে ধরেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সার্ভিল্যান্স অ্যান্ড ইমিউনাইজেশন মেডিকেল অফিসার ডা. নাজমুর রহমান সজীব।

এর আগে দিবসটি উপলক্ষ্যে সিভিল সার্জন দপ্তর হতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। বিশ্ব স্বাস্থ্য দিবসের এবারের প্রতিপাদ্য জন্ম হোক সুরক্ষিত, ভবিষ্যৎ হোক আলোকিত।





স্বাস্থ্যকথা এর আরও খবর

মাগুরায় লক্ষাধিক শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে মাগুরায় লক্ষাধিক শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে
পাইকগাছায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বিষয়ক অবহিতকরণ সভা পাইকগাছায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বিষয়ক অবহিতকরণ সভা
স্বাস্থ্য সেবার মান বাড়াতে মাগুরা ডায়াবেটিক হাসপাতালে সিসি ক্যামেরার উদ্বোধন স্বাস্থ্য সেবার মান বাড়াতে মাগুরা ডায়াবেটিক হাসপাতালে সিসি ক্যামেরার উদ্বোধন
নড়াইলে ১৩ জন তরুণ উদ্যোক্তার ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন নড়াইলে ১৩ জন তরুণ উদ্যোক্তার ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন
মাগুরা সদর হাসপাতালে রোগীর সেবায় সংসদ সদস্য মনোয়ার খানের আইপিএস হস্তান্তর মাগুরা সদর হাসপাতালে রোগীর সেবায় সংসদ সদস্য মনোয়ার খানের আইপিএস হস্তান্তর
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
শ্যামনগরের গাবুরাতে প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে স্বেচ্ছাসেবকদের স্বাস্থ্য বিষয়ক উপকরণ বিতরণ শ্যামনগরের গাবুরাতে প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে স্বেচ্ছাসেবকদের স্বাস্থ্য বিষয়ক উপকরণ বিতরণ
নড়াইলে তরফদার বাড়ির উদ্যোগে বিনামূল্যে ওষুধ প্রদান ও চিকিৎসাসেবা নড়াইলে তরফদার বাড়ির উদ্যোগে বিনামূল্যে ওষুধ প্রদান ও চিকিৎসাসেবা
পাইকগাছায় কুকুরের জলাতঙ্ক প্রতিরোধ টিকাদান কার্যক্রম পরিচালিত পাইকগাছায় কুকুরের জলাতঙ্ক প্রতিরোধ টিকাদান কার্যক্রম পরিচালিত
গরমে তৃষ্ণা মেটাতে পথচারিদের রাস্তার শরবতে ভরসা গরমে তৃষ্ণা মেটাতে পথচারিদের রাস্তার শরবতে ভরসা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)