শুক্রবার ● ১১ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » অপরাধ » মাগুরায় বাসের চাপায় পিষ্ট হয়ে নারীর মৃত্যু
মাগুরায় বাসের চাপায় পিষ্ট হয়ে নারীর মৃত্যু

মাগুরা প্রতিনিধি : মাগুরায় বাসের চাপায় পিষ্ট হয়ে লাইলী বেগম (৬৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে মাগুরা-যশোর সড়কের ভায়না মোড় এলাকার এজেআর পার্সেল এন্ড কুরিয়ারের সামনে এ ঘটনাটি ঘটে।
নিহতের আতœীয় সোহাগ জানান,লাইলী বেগম শুক্রবার দুপুরে মাগুরা শহরে চিকিৎসের সেবা নিয়ে মোটর সাইকেল যোগে তার ছেলে সুয়াইবের সাথে ভিটাসাইর নিজ বাড়ীতে যাচ্ছিলেন। এমন সময় ভায়না মোড় এলাকায় মোটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গেলে লাইলি বেগম রাস্তায় পড়ে যান। এ সময় সাতক্ষীরা থেকে ফরিদপুর গামী সারদিয়া পরিবহন তাকে চাপা দিলে সে ঘটনাস্থলেই মারা যায় এবং মোটর সাইকেলে থাকা তার ছেলে সুয়াইব (৩২) আহত হয়। আহত অবস্থায় সুয়াইবকে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাগুরা হাইওয়ে পুলিশের ওসি আলমগীর কবির বলেন,দুর্ঘটনায় লাইলী নামের এক নারী নিহত হয়েছে। মোটর সাইকেল আরোহী তার ছেলে সুয়াইবকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ পরিবহনটি আটক করেছে।






কয়রায় বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু
পাইকগাছায় অগ্নিকাণ্ডে মুদি দোকান ভস্মীভূত
শ্রীপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে হেয় প্রতিপন্নের অভিযোগ
মাগুরায় নজির মন্ডল নামে এক ব্যক্তির লাশ উদ্ধার
রমজান উপলক্ষে মাগুরায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান; ৫০ হাজার টাকা জরিমানা
গড়ইখালী ইউপি চেয়ারম্যানকে লাঞ্ছিত করার ঘটনায় পরিষদের জরুরি সভা
পাইকগাছায় নির্বাচনে দায়িত্ব অবহেলা করায় তিন আনসার সদস্য ক্লোজ
কেশবপুরে জমি-জমা সংক্রান্ত বিবাদে এক পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ
পাইকগাছায় পুলিশের অভিযানে ১৩ আসামি আটক
পাইকগাছায় নদী থেকে পোনা ধরা জব্দকৃত নেট জাল পুড়িয়ে ধ্বংস 