শিরোনাম:
পাইকগাছা, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২

SW News24
রবিবার ● ১৩ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » অপরাধ » মাগুরায় চাঞ্চল্যকর আছিয়া ধর্ষণ মামলার চার্জশিট দাখিল
প্রথম পাতা » অপরাধ » মাগুরায় চাঞ্চল্যকর আছিয়া ধর্ষণ মামলার চার্জশিট দাখিল
২০২ বার পঠিত
রবিবার ● ১৩ এপ্রিল ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাগুরায় চাঞ্চল্যকর আছিয়া ধর্ষণ মামলার চার্জশিট দাখিল

---
মাগুরা প্রতিনিধি : মাগুরায় চাঞ্চল্যকর আছিয়া ধর্ষণ মামলার চার্জশিট ১ মাস পর দাখিল এর মধ্য দিয়ে আলোচিত এ মামলার বিচারিক কার্যক্রম শুরু হলো। চার্জশিটে বর্ণিত ১৬৪ ধারায় জবানবন্দিতে প্রধান অভিযুক্ত আসামী হিটু শেখ ধর্ষণের দায় স্বীকার করেছে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আইয়ুব আলী জানান, চাঞ্চল্যকর এ মামলায় অভিযুক্ত ৪ জন আসামীর বিরুদ্ধে মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল মতিন এর আদালতে আজ রবিবার বিকাল সাড়ে চারটায় চার্জশিট দাখিল করা হয়েছে। চার্জশিটে নিহত আছিয়ার ভগ্নিপতি সজীব শেখ ও তার ভাই রাতুল শেখ হত্যার হুমকি ও ভয়-ভীতি এবং হিটু শেখের স্ত্রী জায়েদা খাতুন এর বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে।  ইতি মধ্যে ডিএনএ টেস্টে প্রধান অভিযুক্ত হিটু শেখের সম্পৃক্ততা মিলেছে।

উল্লেখ্য, বোনের বাড়ি বেড়াতে এসে ৮ বছরের শিশু আছিয়া গত ৫ মার্চ মাগুরা শহরের নিজনান্দুয়ালী মাঠপাড়া গ্রামে বোনের শ্বশুর হিটু শেখ কর্তৃক ধর্ষিত হয়ে গুরুতর অসুস্থ হয়। এ ঘটনায় শিশু আসিয়ার মা আয়েশা খাতুন বাদী হয়ে চারজনকে আসামি করে মাগুরা সদর থানায় ধর্ষণ মামলা অজু করেন।
পরে চিকিৎসাধীন অবস্থায় গত ১৩ মার্চ ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে তার মৃত্যু হয়। তার ধর্ষণের প্রতিবাদে এবং আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মাগুরাসহ সারাদেশে ব্যাপক আন্দোলন শুরু হয়। আছিয়া মৃত্যুর পর পরই মামলার প্রধান আসামী হিটু শেখের বাড়িতে আগুন দেয় জনতা ।





অপরাধ এর আরও খবর

পাইকগাছায় পুলিশের অভিযানে ১৩ আসামি আটক পাইকগাছায় পুলিশের অভিযানে ১৩ আসামি আটক
পাইকগাছায় নদী থেকে পোনা ধরা জব্দকৃত নেট জাল পুড়িয়ে ধ্বংস পাইকগাছায় নদী থেকে পোনা ধরা জব্দকৃত নেট জাল পুড়িয়ে ধ্বংস
মাগুরায় অস্ত্রসহ এক ব্যক্তি আটক মাগুরায় অস্ত্রসহ এক ব্যক্তি আটক
লোহাগড়ায় ফসলি জমি দখল করে মাটি ভরাট, বাঁধ নির্মাণ ও খননের অভিযোগ লোহাগড়ায় ফসলি জমি দখল করে মাটি ভরাট, বাঁধ নির্মাণ ও খননের অভিযোগ
মাগুরায় ভোটকেন্দ্রে বসানো সিসিটিভি ক্যামেরা ভাঙচুর মাগুরায় ভোটকেন্দ্রে বসানো সিসিটিভি ক্যামেরা ভাঙচুর
মাগুরায় ড্রিম মাশরুম সেন্টারের নামে বানোয়াট ও মিথ্যা প্রতিবেদনের বিষয়ে সংবাদ সম্মেলন মাগুরায় ড্রিম মাশরুম সেন্টারের নামে বানোয়াট ও মিথ্যা প্রতিবেদনের বিষয়ে সংবাদ সম্মেলন
পাইকগাছায় অবৈধ ইটভাটা ও ৫৩ টি কয়লার চুল্লি উচ্ছেদ পাইকগাছায় অবৈধ ইটভাটা ও ৫৩ টি কয়লার চুল্লি উচ্ছেদ
পাইকগাছায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যা পাইকগাছায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যা
পাইকগাছায় অগ্নিকাণ্ডে কলেজ কর্মচারীর বসতঘর পুড়ে ভস্মীভূত ; দুটি পশু দগ্ধ পাইকগাছায় অগ্নিকাণ্ডে কলেজ কর্মচারীর বসতঘর পুড়ে ভস্মীভূত ; দুটি পশু দগ্ধ
পাইকগাছায় বিশেষ কম্বিং অপারেশনে অবৈধ নেটজাল জব্দ ও বিনষ্ট পাইকগাছায় বিশেষ কম্বিং অপারেশনে অবৈধ নেটজাল জব্দ ও বিনষ্ট

আর্কাইভ