শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২

SW News24
সোমবার ● ৫ মে ২০২৫
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যহত
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যহত
২৪১ বার পঠিত
সোমবার ● ৫ মে ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যহত

--- খুলনার পাইকগাছায় অনলাইন জুয়ার বিস্তার রোধে পুলিশ ধারাবাহিক অভিযান অব্যহত রয়েছে। গত এক মাসে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে সাতজন অনলাইন জুয়ার এজেন্টকে আটক করা হযেছে। কয়েক মাস ধরে এলাকায় অনলাইন জুয়ার বিস্তার বৃদ্ধি পাওয়ায় আইনশৃঙ্খলার অবনতি ঘটছিল। এ পরিস্থিতি মোকাবিলায় পাইকগাছা ও কয়রা থানা পুলিশ এপ্রিল মাস থেকে জোরালো অভিযান শুরু করে। অনলাইন জুয়ার এজেন্টদের আটক করায় সাধারন মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। পাইকগাছা উপজেলার বিভিন্ন এলাকা থেকে গত মাসের অভিযানে আটককৃতরা হলেন, কয়রা উপজেলার পাটনিখালী গ্রামের মোস্তফা বিশ্বাসের ছেলে মোঃ ইউনুস আলীকে (২৮) ৪ এপ্রিল পাইকগাছার আলমতলার তার নানা বাড়ি থেকে আটক ও একই এলাকা থেকে ফরিদ উদ্দীনের ছেলে মোঃ ফয়সাল আহম্মেদ (২৬) আটক করা হয়। ১৮ এপ্রিল গজালিয়া গ্রামের হাফিজুর রহমানের ছেলে নাজমুল ইসলাম বাবু (২১) নিজ বাড়ি থেকে আটক হন। ২০ এপ্রিল হরিদাসকাটি গ্রামের শেখ হাসান উল্লাহর ছেলে শেখ আক্তারুজ্জামান জনি (২৮)। ২২ এপ্রিল কমলাপুর গ্রামের সালাম সানার ছেলে মোঃ রায়হান সানা (৩২) তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান থেকে আটক করা হয়। ২৮ এপ্রিল পৌরসভার ১নং ওয়ার্ডের আসাদুল ইসলামের ছেলে মোঃ আবির হোসেন (২৩) নিজ বাড়ি থেকে আটক করা হয়। সর্বশেষ, গজালিয়া গ্রামের রুহুল কুদ্দুস সরদারের ছেলে মোঃ আরাফাত হোসেন স্বপ্নীল (৩২) তাকে ১ মে চারাবটতলা নামক স্থান থেকে স্থানীয় জনতা ধরে পুলিশের হাতে সোপর্দ করে।

পাইকগাছা থানা অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেন বলেন, অনলাইন জুয়ায় জড়িত হয়ে অনেক পরিবার নিঃস্ব হচ্ছে, এমনকি আত্মহত্যার মতো মর্মান্তিক ঘটনাও ঘটেছে। অনলাইন জুয়া বন্ধ করা না গেলে অপরাধ প্রবণতা ও সামাজিক অবক্ষয় আরও ভয়াবহ আকার ধারণ করবে। আটককৃতদের কাছ থেকে একাধিক মোবাইল ফোন জব্দ করা হয়েছে, যা পরীক্ষার জন্য সিআইডি ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে।





অপরাধ এর আরও খবর

ঈদে মধুমতি নদীতে ঘুরতে এসে লাশ হলো শিশু তাসমিয়া, মরদেহ উদ্ধার ঈদে মধুমতি নদীতে ঘুরতে এসে লাশ হলো শিশু তাসমিয়া, মরদেহ উদ্ধার
মাগুরায় তেল না পেয়ে বিক্ষুব্ধ জনতার পাম্প অবরোধ মাগুরায় তেল না পেয়ে বিক্ষুব্ধ জনতার পাম্প অবরোধ
মাগুরায় ৯০০ লিটার ডিজেলসহ  আটক ২ মাগুরায় ৯০০ লিটার ডিজেলসহ আটক ২
আওয়ামী দোসর চেয়ারম্যান তুরাপের গ্রেফতার ও  বিচারের দাবীতে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ আওয়ামী দোসর চেয়ারম্যান তুরাপের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ
গুলিস্তানের ভাউচার, চায়না পণ্য হিসেবে বিক্রির অভিযোগে মাগুরায় একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা গুলিস্তানের ভাউচার, চায়না পণ্য হিসেবে বিক্রির অভিযোগে মাগুরায় একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা
পাইকগাছায় অনুমোদনবিহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান; জরিমানা ও কারাদণ্ড পাইকগাছায় অনুমোদনবিহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান; জরিমানা ও কারাদণ্ড
পাইকগাছায় পুলিশ কর্মকর্তার মাকে হত্যা করে বাড়িতে ডাকাতি; পুকুর থেকে গলাকাটা লাশ উদ্ধার পাইকগাছায় পুলিশ কর্মকর্তার মাকে হত্যা করে বাড়িতে ডাকাতি; পুকুর থেকে গলাকাটা লাশ উদ্ধার
পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্স এর ভিতরে এম্বুলেন্স ও মাইক্রোবাস অযাচিতভাবে পার্কিং করে রাখায় মোবাইল কোর্ট পরিচালনা পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্স এর ভিতরে এম্বুলেন্স ও মাইক্রোবাস অযাচিতভাবে পার্কিং করে রাখায় মোবাইল কোর্ট পরিচালনা
পাইকগাছায় তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি; মোবাইল কোর্টে জরিমানা পাইকগাছায় তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি; মোবাইল কোর্টে জরিমানা
পাইকগাছায় যুবকের আত্মহত্যা পাইকগাছায় যুবকের আত্মহত্যা

আর্কাইভ