শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

SW News24
সোমবার ● ৫ মে ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » বিচার বিভাগের সহায়ক কর্মচারীদের ন্যায্য দাবিতে মাগুরায় কর্মবিরতি পালন
প্রথম পাতা » আঞ্চলিক » বিচার বিভাগের সহায়ক কর্মচারীদের ন্যায্য দাবিতে মাগুরায় কর্মবিরতি পালন
৩৫১ বার পঠিত
সোমবার ● ৫ মে ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিচার বিভাগের সহায়ক কর্মচারীদের ন্যায্য দাবিতে মাগুরায় কর্মবিরতি পালন

---
মাগুরা প্রতিনিধি : বিচার বিভাগের সহায়ক কর্মচারীদের ন্যায্য দাবিসমূহ বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন, মাগুরা জেলা শাখার উদ্যোগে সোমবার কর্মবিরতি কর্মসূচি পালন করা হয়েছে। মাগুরা জজ আদালত ভবনের সামনে সকাল ৯টা ৩০ মিনিট থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী এই কর্মবিরতিতে মাগুরা জেলা জজ আদালতের প্রায় ১৫০ জন কর্মচারী অংশগ্রহণ করেন।
এসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়, অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মচারীগণকে বিচার বিভাগের সহায়ক কর্মচারী হিসেবে স্বীকৃতি প্রদান, তাদেরকে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন-ভাতা প্রদানের পাশাপাশি যুগোপযোগী পদ সৃজন, ব্লক পদ বিলুপ্তি এবং যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়নই তাদের প্রধান দাবিসমূহ। উক্ত কর্মসূচিতে বক্তব্য রাখেন মাগুরা জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ ফেরদৌস আলম (পরাগ), সাংগঠনিক সম্পাদক মোঃ মহিউদ্দীন, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, উপদেষ্টা  সঞ্জয় কুমার রায় ও মোঃ খাইরুল ইসলাম,  মহিলা বিষয়ক সম্পাদিকা শামীমা সুলতানা এবং জেলা সদস্য রেজাউর রহমান। এ ছাড়াও বক্তব্য রাখেন মাগুরা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সায়েদ হাসান টগর।
বক্তাগণ বলেন, ২০০৭ সালে বিচার বিভাগ নির্বাহী বিভাগ থেকে আলাদা হওয়ার পর বিচারকদের জন্য পৃথক পে-স্কেল এবং নিয়োগ বিধি প্রণয়ন করা হলেও সহায়ক কর্মচারীদের ব্যাপারে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে বিচার বিভাগের অভ্যন্তরে একটি স্থায়ী বৈষম্য সৃষ্টি হয়েছে। সহায়ক কর্মচারীরা একই দপ্তরে বিচারকদের সঙ্গে কাজ করলেও তারা জনপ্রশাসনের বেতন কাঠামো অনুসরণ করতে বাধ্য হচ্ছেন, যা বিচার বিভাগের সার্বিক স্বাধীনতার পথে বড় অন্তরায়।





আঞ্চলিক এর আরও খবর

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনে শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনে শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
দূর্গাপুজার মিটিংয়ে যাওয়া হলোনা ইউপি সদস্য চম্পক বিশ্বাসের দূর্গাপুজার মিটিংয়ে যাওয়া হলোনা ইউপি সদস্য চম্পক বিশ্বাসের
বর্ধিত পৌরকর প্রত্যাহার ও পৌরসেবা নিশ্চিত করার লক্ষ্যে মাগুরা গণ কমিটির মানববন্ধন ও সমাবেশ বর্ধিত পৌরকর প্রত্যাহার ও পৌরসেবা নিশ্চিত করার লক্ষ্যে মাগুরা গণ কমিটির মানববন্ধন ও সমাবেশ
পাইকগাছায় ১৫১ মন্দিরে সরকারি অর্থ বিতরণ; আপনারা নির্বিঘ্নে আনন্দঘন পরিবেশে দূগাপুজা উৎসব পালন করবেন- ফাহমিদা হক এমপি পাইকগাছায় ১৫১ মন্দিরে সরকারি অর্থ বিতরণ; আপনারা নির্বিঘ্নে আনন্দঘন পরিবেশে দূগাপুজা উৎসব পালন করবেন- ফাহমিদা হক এমপি
এমপি আবুল কালাম আজাদের কপোতাক্ষ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন এমপি আবুল কালাম আজাদের কপোতাক্ষ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন
পাইকগাছায় সিএসওর ভূমিকা ও দায়িত্ব বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত পাইকগাছায় সিএসওর ভূমিকা ও দায়িত্ব বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত পাইকগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নড়াইলে স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর মারা গেলেন স্বামীও, জানাজা হলো একই সঙ্গে নড়াইলে স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর মারা গেলেন স্বামীও, জানাজা হলো একই সঙ্গে
পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)