শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

SW News24
শনিবার ● ১২ জুলাই ২০২৫
প্রথম পাতা » রাজনীতি » ঢাকার মিডফোর্ডের ভাঙারি ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ ও সমাবেশ
প্রথম পাতা » রাজনীতি » ঢাকার মিডফোর্ডের ভাঙারি ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ ও সমাবেশ
২১৫ বার পঠিত
শনিবার ● ১২ জুলাই ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঢাকার মিডফোর্ডের ভাঙারি ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ ও সমাবেশ

---মাগুরা প্রতিনিধি : ঢাকার মিডফোর্ডের ভাঙারি ব্যবসায়ী কে নৃশংসভাবে হত্যার বিচারের দাবীতে এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মাগুরা জেলার সকল ছাত্র জনতা। আজ শনিবার সকাল ১১টায় মাগুরা সরকারি হোসেন শহিদ সোহরাওয়াদী কলেজের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয় । মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে ভায়না মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে এক সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাগুরা শাখার মুখ্য সংগঠক রাকিবুল ইসলাম,জেলা যুব অধিকারের সাবেক সভাপতি উবাইদুল্লাহ বিন হাফিজ ,জেলা ছাত্র শিবিরের কলেজ শাখার ছাত্র সেক্রেটারি যুবায়ের হোসেন,ইসলামী আন্দোলনের উপজেলা সভাপতি মাওলানা উসমান গণি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার সদস্য সচিব মো: হুসাইন প্রমুখ। সমাবেশে ঢাকার মিডফোর্ডের ভাঙারি ব্যবসায়ী কে নৃশংসভাবে হত্যার তীব্র প্রতিবাদ জানান বক্তারা এবং এ হত্যার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবী জানান তারা ।





রাজনীতি এর আরও খবর

লোহাগড়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী মশিয়ার রহমানের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত লোহাগড়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী মশিয়ার রহমানের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত
পাইকগাছায় সাবেক ইউপি চেয়ারম্যান মজিদ গোলদার গ্রেপ্তার পাইকগাছায় সাবেক ইউপি চেয়ারম্যান মজিদ গোলদার গ্রেপ্তার
পাইকগাছায় স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী জাহাঙ্গীর হোসেন আটক পাইকগাছায় স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী জাহাঙ্গীর হোসেন আটক
পাইকগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ পাইকগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
নড়াইলের ৩টি ইউপিতে দলীয় চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নাম ঘোষণা করলো এনসিপি নড়াইলের ৩টি ইউপিতে দলীয় চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নাম ঘোষণা করলো এনসিপি
পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ গ্রেফতার পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ গ্রেফতার
মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা ৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)