শিরোনাম:
পাইকগাছা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

SW News24
বুধবার ● ৭ মে ২০২৫
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ২
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ২
৪৪৮ বার পঠিত
বুধবার ● ৭ মে ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ২

 --- খুলনার পাইকগাছায় মটরসাইকেল ও বাইসাইকেল মুখোমুখি সংঘর্ষে মটরসাইকেল আরোহী ফিরোজ মোড়ল (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই জন।
৭ মে বুধবার সকালে উপজেলার গদাইপুর ইউনিয়নের নতুন বাজার থেকে ছেড়ে আসা একটি এফজেড ১৫০ সিসির মোটরসাইকেল খুলনা-হ (১৪-০৯৪২)  বোয়ালিয়া ব্রিজ সংলগ্ন মেইন রোডে বিপরীত দিক থেকে আসা একটি বাইসাইকেল মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেলটি পাকা রাস্তার উপর ছিটকে পড়ে। মটরসাইকেল ও বাইসাইকেল মুখোমুখি সংঘর্ষে তিন জন মারাত্মক আহত হয়। মটরসাইকেল আরোহী ফিরোজের মাথা ভেঙ্গে মগজ বের হয়ে যায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত প্রাপ্ত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহত ফিরোজের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খুলনা মেডিকেলে নেওয়ার পথে মটরসাইকেল আরোহী ফিরোজের মৃত্যু হয়।

নিহত ফিরোজ উপজেলার মটবাটি গ্রামের ইসলাম মোড়লের ছেলে। আহত মটরসাইকেল ড্রাইভার উপজেলার চেচুয়া গ্রামের মেয়াজান আলী গাজীর ছেলে আরাফাত (২৭) ও বাইসাইকেল চালক উপজেলার হিতামপুর গ্রামের কৃষ্ণ বিশ্বাসের ছেলে প্রসেনজিৎ বিশ্বাস(২৫)। আহতরা পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।





অপরাধ এর আরও খবর

মাগুরার মহম্মদপুরে রাতের আঁধারে এক হাজার কলাগাছ কর্তন; নিঃস্ব কৃষক মাগুরার মহম্মদপুরে রাতের আঁধারে এক হাজার কলাগাছ কর্তন; নিঃস্ব কৃষক
পাইকগাছার নতুন বাজারে ঔষধ ও এজেন্ট ব্যবসায়ীর দোকানে দুঃসাহসিক চুরি পাইকগাছার নতুন বাজারে ঔষধ ও এজেন্ট ব্যবসায়ীর দোকানে দুঃসাহসিক চুরি
পাইকগাছায় মাদক বিক্রির টাকা আদায় করাকে কেন্দ্র করে গুলি পাইকগাছায় মাদক বিক্রির টাকা আদায় করাকে কেন্দ্র করে গুলি
পাইকগাছায় ২৪ ঘন্টায় পুলিশ অভিযানে গ্রেফতার-১৮ পাইকগাছায় ২৪ ঘন্টায় পুলিশ অভিযানে গ্রেফতার-১৮
নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা
মাগুরায় জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ আটক ৩ মাগুরায় জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ আটক ৩
পাইকগাছায় ইজারা বাতিলের দাবীতে মানববন্ধন ও ২৪ ঘন্টার আল্টিমেটাম পাইকগাছায় ইজারা বাতিলের দাবীতে মানববন্ধন ও ২৪ ঘন্টার আল্টিমেটাম
পাইকগাছায় প্রবাসীর কাছে চাঁদা দাবি; থানায় অভিযোগ দায়ের পাইকগাছায় প্রবাসীর কাছে চাঁদা দাবি; থানায় অভিযোগ দায়ের
নড়াইলে পুলিশের ওপর হামলা মামলায় ২ ভাই গ্রেফতার নড়াইলে পুলিশের ওপর হামলা মামলায় ২ ভাই গ্রেফতার
লোহাগড়ায় নিহত স্বেচ্ছাসেবকদল নেতার শোকাহত পরিবারের পাশে এমপি বাচ্চু লোহাগড়ায় নিহত স্বেচ্ছাসেবকদল নেতার শোকাহত পরিবারের পাশে এমপি বাচ্চু

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)