শিরোনাম:
পাইকগাছা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২

SW News24
বুধবার ● ১৪ মে ২০২৫
প্রথম পাতা » রাজনীতি » আলোচিত শিশু আছিয়ার পরিবারকে গোয়ালঘরসহ গাভী-বাছুর হস্তান্তর করলো জামায়াতে ইসলামী
প্রথম পাতা » রাজনীতি » আলোচিত শিশু আছিয়ার পরিবারকে গোয়ালঘরসহ গাভী-বাছুর হস্তান্তর করলো জামায়াতে ইসলামী
২৫৯ বার পঠিত
বুধবার ● ১৪ মে ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আলোচিত শিশু আছিয়ার পরিবারকে গোয়ালঘরসহ গাভী-বাছুর হস্তান্তর করলো জামায়াতে ইসলামী

---
মাগুরা প্রতিনিধি : মাগুরায় ধর্ষণ ও হত্যার শিকার আলোচিত শিশু আছিয়া খাতুনের পরিবারকে স্বাবলম্বী করতে প্রতিশ্রুত গোয়ালঘর, গাভী ও বাছুর হস্তান্তর করেছে মাগুরা জেলা জামায়াতে ইসলামী। মঙ্গলবার (১৪ মে) বেলা সাড়ে ১১টায় শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামে শিশু আছিয়ার নিজ বাড়িতে উপস্থিত হয়ে পরিবারের খোঁজখবর নেন জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক এম বি বাকের। এ সময় তিনি আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে আছিয়ার মা আয়েশা খাতুনের হাতে বাছুরসহ একটি দুধেল গাভী ও একটি গোয়ালঘর আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাগুরা-০১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা জামায়াতের সাবেক আমীর আলহাজ্ব আব্দুল মতিন, জেলা প্রচার সেক্রেটারি মো. সাইফুল্লাহ, পৌর আমীর অধ্যাপক আশরাফুল আলম, শ্রীপুর উপজেলা আমীর অধ্যাপক ফখরুদ্দিন মিজান, উপজেলা সেক্রেটারি মোল্লা মিজানুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সেক্রেটারি মো. মুজাফফর হোসেন মুন্না, ওয়ার্ড সভাপতি আব্দুল মাজেদসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।
হস্তান্তরকালে আছিয়ার মা আয়েশা খাতুন বলেন, “আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান হুজুরের কথা অনুযায়ী বাছুরসহ একটি গাভী ও গোয়ালঘর পেয়েছি। এখন এই গরুর দুধ বিক্রি করে আমার সন্তানদের নিয়ে বেঁচে থাকতে পারব। এই সহযোগিতা আমাদের স্বাবলম্বী হতে সাহায্য করবে। সেই সঙ্গে আমি আমার মেয়ের হত্যাকাণ্ডের বিচারে জড়িতদের সর্বোচ্চ শাস্তি—ফাঁসি চাই।”
জেলা জামায়াত আমীর অধ্যাপক এম বি বাকের জানান, আমীরে জামায়াতের নির্দেশনা অনুযায়ী শিশুর পরিবারকে স্বাবলম্বী করতে আমরা একটি গাভী ও বাছুরসহ একটি গোয়ালঘর হস্তান্তর করেছি। গাভীটি কিনতে ১,৬২,০০০ টাকা খরচ হয়েছে। এই গরু থেকে প্রতিদিন ৯-১০ লিটার দুধ পাওয়া যাবে, যা বিক্রি করে পরিবারটি আর্থিকভাবে সচ্ছল হতে পারবে।
প্রসঙ্গত, গত ৫ মার্চ মাগুরা সদরের নিজনান্দুয়ালীতে দুলাভায়ের বাড়িতে বেড়াতে গিয়ে শিশু আছিয়া ধর্ষণের শিকার হয়। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন থাকা শিশুটি ১৩ মার্চ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করে। এ ঘটনায় শিশুটির মা আয়েশা আক্তার বাদী হয়ে মামলা করেন।





রাজনীতি এর আরও খবর

দীর্ঘ ১৭ বছর পর গনতান্ত্রিক জাতীয় সংসদ চালু হওযায় সফলতা কামনা করে দোয়া অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর পর গনতান্ত্রিক জাতীয় সংসদ চালু হওযায় সফলতা কামনা করে দোয়া অনুষ্ঠিত
মাগুরায় জেলা আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন করে পালিয়ে গেল নেতারা মাগুরায় জেলা আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন করে পালিয়ে গেল নেতারা
চাল বিতরণকে কেন্দ্র করে মাগুরায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫; অফিস ভাংচুর চাল বিতরণকে কেন্দ্র করে মাগুরায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫; অফিস ভাংচুর
মাগুরায় পুনরায় চালু হলো আওয়ামী লীগের দলীয় অফিস মাগুরায় পুনরায় চালু হলো আওয়ামী লীগের দলীয় অফিস
কেশবপুর প্রেসক্লাবের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান কেশবপুর প্রেসক্লাবের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান
সংস্কৃতি মন্ত্রী হওয়ায় নিতাই রায় চৌধুরীকে অভিনন্দন ও মিষ্টি বিতরণ সংস্কৃতি মন্ত্রী হওয়ায় নিতাই রায় চৌধুরীকে অভিনন্দন ও মিষ্টি বিতরণ
মাগুরায় বিএনপি ও জামায়াতের সৌহার্দ্যের দৃষ্টান্ত মাগুরায় বিএনপি ও জামায়াতের সৌহার্দ্যের দৃষ্টান্ত
ভোট শেষে কর্মস্থলে ফিরতে মানুষের তাড়া ভোট শেষে কর্মস্থলে ফিরতে মানুষের তাড়া
নির্বাচন পরবর্তী পাইকগাছায় ধানের শীষ প্রার্থী বাপ্পির মতবিনিময় নির্বাচন পরবর্তী পাইকগাছায় ধানের শীষ প্রার্থী বাপ্পির মতবিনিময়
মাগুরার দুটি আসনে বিএনপি সমর্থিত প্রার্থী বিজয়ী মাগুরার দুটি আসনে বিএনপি সমর্থিত প্রার্থী বিজয়ী

আর্কাইভ