শিরোনাম:
পাইকগাছা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২

SW News24
বৃহস্পতিবার ● ১৫ মে ২০২৫
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় পুলিশের অভিযানে ইউপি সদস্যসহ গ্রেফতার ৫
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় পুলিশের অভিযানে ইউপি সদস্যসহ গ্রেফতার ৫
৩২৮ বার পঠিত
বৃহস্পতিবার ● ১৫ মে ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় পুলিশের অভিযানে ইউপি সদস্যসহ গ্রেফতার ৫

--- পাইকগাছা থানা পুলিশের পৃথক অভিযানে উপজেলার কপিলমুনি ইউপি সদস্য আ’লীগ নেতা মোঃ আলাউদ্দীন গাজী (৫৫) হরিঢারী ইউনিয়ন কৃষক লীগের সহ-সভাপতি ফিরোজ খাঁসহ (৬৪) বিভিন্ন মামলায় ৫ জনকে গ্রেফতার করেছে।

থানা পুলিশ জানায়, পাইকগাছা থানার ২৪ সালের নাশকতার ৬নং মামলায় তদন্তে প্রাপ্ত আসামী উপজেলার কপিলমুনি ইউপি সদস্য ও নিষিদ্ধ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মালথ গ্রামের মৃত ইলাহী বক্স গাজীর ছেলে মোঃ আলাউদ্দীন গাজী, হরিঢালী ইউনিয়ন কৃষক লীগের সহ-সভাপতি রামনাথপুরের মৃত আঃ করিম খাঁ এর ছেলে ফিরোজ খাঁ (৬৪) ও জিআর ওয়ারেন্ট মামলার আসামী উপজেলার হিতামপুরের সবুর গাজীর ছেলে একলাসুর রহমান ফাহিম গ্রেফতার করে।

এছাড়া পৃথক অভিযানে পাইকগাছার জিরোপয়েন্ট এলাকার মোঃ আনোয়াারুল ইসলাম লিটনের ব্যবসা প্রতিষ্ঠান এসএস এন্টারপ্রাইজয়ের জানালার গ্রিল কেটে ব্যাটারি চুরির ঘটনায় থানায় অভিযোগের প্রেক্ষিতে এসআই আইউব হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে চোরাই মালামাল ব্যাটারীসহ সরল এলাকার ৫ ওয়ার্ডের মোঃ খোকন গাজীর ছেলে মোঃ নাসির গাজী (২৫) ও পাটকেলঘাটার জুগিপুকুরিয়া এলাকার মুজিবর সরদারের ছেলে মোঃ সাইফুল ইসলাম (৩২) কে নিয়মিত ও পরোয়ানাভূক্ত আসামীকে গ্রেফতার করে।

উল্লেখ্য, ধৃত নাসির গাজীর নামে ১৩ টি মামলা এবং সাইফুল ইসলামের নামে ২ টি মামলা রয়েছে। সর্বশেষ ঘটনায় পাইকগাছা থানার মামলা নং ১০, ধারা- ৩৮০/৪৫৭ রুজু হয়েছে।

পাইকগাছা থানার ওসি (তদন্ত) মোঃ ইদ্রিসুর রহমান জানান, থানা পুলিশ পৃথক অভিযানে ইউপি সদস্য আ’লীগ নেতা মোঃ আলাউদ্দীন গাজীসহ ৫ জনকে আটক করেছে। আটককৃতদের বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।





অপরাধ এর আরও খবর

পাইকগাছায় পুলিশ কর্মকর্তার মাকে হত্যা করে বাড়িতে ডাকাতি; পুকুর থেকে গলাকাটা লাশ উদ্ধার পাইকগাছায় পুলিশ কর্মকর্তার মাকে হত্যা করে বাড়িতে ডাকাতি; পুকুর থেকে গলাকাটা লাশ উদ্ধার
পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্স এর ভিতরে এম্বুলেন্স ও মাইক্রোবাস অযাচিতভাবে পার্কিং করে রাখায় মোবাইল কোর্ট পরিচালনা পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্স এর ভিতরে এম্বুলেন্স ও মাইক্রোবাস অযাচিতভাবে পার্কিং করে রাখায় মোবাইল কোর্ট পরিচালনা
পাইকগাছায় তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি; মোবাইল কোর্টে জরিমানা পাইকগাছায় তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি; মোবাইল কোর্টে জরিমানা
পাইকগাছায় যুবকের আত্মহত্যা পাইকগাছায় যুবকের আত্মহত্যা
পাইকগাছায় অবৈধ নেটজালসহ পারশে পোনা জব্দ এবং জাল পুড়িয়ে বিনষ্ট পাইকগাছায় অবৈধ নেটজালসহ পারশে পোনা জব্দ এবং জাল পুড়িয়ে বিনষ্ট
সাতক্ষীরার কেন্দ্রীয় মন্দিরে দুঃসাহসিক চুরি সাতক্ষীরার কেন্দ্রীয় মন্দিরে দুঃসাহসিক চুরি
পাইকগাছার আলোচিত অপহরণ মামলার আসামি গ্রেফতার; স্কুলছাত্রী উদ্ধার পাইকগাছার আলোচিত অপহরণ মামলার আসামি গ্রেফতার; স্কুলছাত্রী উদ্ধার
পাইকগাছায় ভেজাল বিরোধী অভিযানে ৪ ব্যবসায়ীকে জরিমানা পাইকগাছায় ভেজাল বিরোধী অভিযানে ৪ ব্যবসায়ীকে জরিমানা
মাগুরায় ভোক্তা অধিকার অভিযানে ২ প্রতিষ্ঠানকে জরিমানা মাগুরায় ভোক্তা অধিকার অভিযানে ২ প্রতিষ্ঠানকে জরিমানা
১৮ দিনেও উদ্ধার হয়নি পাইকগাছার অপহরণের শিকার শিক্ষার্থী সূচনা ১৮ দিনেও উদ্ধার হয়নি পাইকগাছার অপহরণের শিকার শিক্ষার্থী সূচনা

আর্কাইভ