মঙ্গলবার ● ২০ মে ২০২৫
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় সাবেক কাউন্সিল কবিতা রানী দাশের সংবাদ সম্মেলনের পতিবাদে জাকির হোসেন পাল্টা সংবাদ সম্মেলন
পাইকগাছায় সাবেক কাউন্সিল কবিতা রানী দাশের সংবাদ সম্মেলনের পতিবাদে জাকির হোসেন পাল্টা সংবাদ সম্মেলন
পাইকগাছায় মৎস্য আড়ৎদারি সমবায় সমিতি’র সাবেক সভাপতি মোঃ জাকির হোসেন জোনাকী সমিতির আদায়কারী ও সাবেক কাউন্সিল কবিতা রানী দাশের অনুষ্ঠিত সংবাদ সম্মেলনের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন। ২০ মে মঙ্গলবার বিকেলে পৌরসভার সরল বাজারে জাকির হোসেন তার নিজস্ব অফিসে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, কবিতা রানী দাশকে আ’লীগের দোসর ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের মহিলা বিষয়ক সস্পাদিকা, ১৯ মে সোমবার কবিতা রানী সংবাদ সম্মেলন করে আমার ও পৌর বিএনপির সাবেক সদস্য সচিব মোস্তফা মোড়লের বিরুদ্ধে বানোয়াট ও কাল্পনিক ভিত্তিহীন অভিযোগ করেছেন। তিনি আরোও জানান, গত কযেকদিন ধরে সরল বাজারে জোনাকী সমিতির গ্রাহকদের নিকট থেকে নেওয়া আসল অর্থ ৫ কোটি টাকা সমিতিতে জমা রয়েছে। ইতোমধ্যে একাধিকবার সমিতির অফিসসহ বিভিন্ন এলাকায় শালিসী বৈঠক ও বসাবসি হলেও কোন সুরাহা হয়নি। জোনাকী সমিতির লুটের রানী কবিতা সমিতির ৯৩ খানা রশিদ বই উধাও করে দিয়েছেন। এরই মধ্যে গত ১৬ মে বিকেলে গ্রাহকরা আদায়কারী কবিতা দাশের বাড়িতে গিয়ে টাকা ফেরৎ দাবি করে। এসময় কথা-কাটাকাটি চলাকালে সাবেক কাউন্সিল এসএম তৈয়েবুর রহমান আমার ও পৌর বিএনপির সাবেক সদস্য সচিব মোস্তফা মোড়লে ডেকে নিয়ে নিয়ে গ্রাহকদের নিবৃত করতে। এক পর্যায়ে একটি সময় বেধে দিয়ে গ্রাহকদের ফিরিয়ে আনি। এর পর সমিতির নির্বাহী পরিচালক সাবেক কাউন্সিল আলাউদ্দিন গাজী ও সভাপতি মোহাম্মদ আলীর বাড়িতে যাই। গোটা বিষয়ে কবিতা দাশের জবানবন্দি রেকর্ড আছে। অথচ কবিতা দাশ আমাকে পৌর শ্রমিকলীগের যুগ্ম আহবায়ক পরিচয় দিয়ে পৌর বিএনপির সাবেক সদস্য সচিব মোস্তফা মোড়লকে জড়িয়ে কলঙ্ক ছড়ানোর বৃথা চেষ্টা করছেন। তিনি সাংবাদিকদের লেখনীর মাধ্যমে প্রকৃত ঘটনা তুলে ধরতে অনুরোধ করেন। সংবাদ সম্মেলনে অনেক গ্রাহকরা উপস্থিত ছিলেন।






পাইকগাছায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু
পাইকগাছায় থেকে চুরি হওয়া ট্রাক যশোরে উদ্ধার
থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক
নড়াইলে স্বেচ্ছাসেবকদল নেতা ইসলাম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
মাদকসেবনে বাধা দেওয়ায় ইউপি মেম্বার লাঞ্ছিত, চাচাতো ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ; আহত ১
পাইকগাছায় ৯ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
পাইকগাছায় গভীর রাতে ঘরে ঢুকে বিধবার উপর হামলা; রক্তাক্ত অবস্থায় উদ্ধার
পাইকগাছায় ঘের দখল চেষ্টা ব্যর্থ; মিথ্যা অভিযোগে ঘের মালিকের হয়রানী চেষ্টার অভিযোগ
নড়াইলে দুইপক্ষের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধ আহত ৮
রশি ধরে টান দিতে বিস্ফোরিত হলো পটকা জাতীয় বস্তু ! 