শিরোনাম:
পাইকগাছা, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ন ১৪৩৩

SW News24
বুধবার ● ২১ মে ২০২৫
প্রথম পাতা » রাজনীতি » সংস্কার শেষে দ্রুত নির্বাচনের টাইমলাইন চায় জামায়াত - কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান
প্রথম পাতা » রাজনীতি » সংস্কার শেষে দ্রুত নির্বাচনের টাইমলাইন চায় জামায়াত - কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান
৫৫১ বার পঠিত
বুধবার ● ২১ মে ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সংস্কার শেষে দ্রুত নির্বাচনের টাইমলাইন চায় জামায়াত - কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান

---
মাগুরা প্রতিনিধি :সরকার তার ঘোষিত টাইমলাইন অনুযায়ী প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন বলে দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।   মঙ্গলবার মাগুরা সদরের দরি মাগুর আল আমিন কমপ্লেক্সে সংগঠনের বৃহত্তর যশোর ও কুষ্টিয়া অঞ্চলের  উপজেলা দায়িত্বশীলদের নিয়ে দিনব্যাপী এক শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, বড় বড় হত্যা মামলার আসামিরা মুক্তি পেলেও জামাতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দেয়া হচ্ছে না। জামাতের নিবন্ধন ঝুলিয়ে রেখে সংগঠনকে ক্ষতির মুখে ফেলছে। জুলাই  গণহত্যাকারীদের দ্রুত বিচার করতে হবে। বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে এনে দ্রুত বিচার করতে হবে,  বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে বিচারপতি  খায়রুল হককে বিচারের আওতায় আনতে হবে, আওয়ামী আমলের অবৈধ নির্বাচনের নির্বাচন কমিশনের প্রধানদের বিচারের আওতায় আনতে হবে। জামায়েত ইসলামীর দাওয়াত গ্রামে গ্রামে পৌঁছে দিতে হবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামের কুষ্টিয়া অঞ্চলের পরিচালক ও নির্বাহী পরিষদের অন্যতম সদস্য মোবারক হোসেনের সভাপতিত্বে ড. আলমগীর বিশ্বাসের সঞ্চালনায়  অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও যশোর কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আজিজুর রহমান,  অঞ্চল টিম সদস্য অধ্যক্ষ এ কে এম আলী মহসিন,  টিম সদস্য আলহাজ্ব আব্দুল মতিন,  চুয়াডাঙ্গা জেলা আমির এডভোকেট রুহুল আমিন,  মাগুরা জেলা আমির অধ্যাপক এম বি বাকের,  মাগুরা  জেলার সেক্রেটারি অধ্যাপক সাঈদ আহমেদ বাচ্চু, যশোর জেলার সহকারি সেক্রেটারি মনিরুল ইসলাম মনিরুল ইসলাম সহ অন্যরা। সভায় এ অঞ্চলের ৭ টি জেলার বিভিন্ন জেলা ও উপজেলার দেড় শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





রাজনীতি এর আরও খবর

মাগুরায় আওয়ামী লীগের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ মিছিল মাগুরায় আওয়ামী লীগের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ মিছিল
পাইকগাছায় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন পালিত পাইকগাছায় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন পালিত
বিএনপির হাতে স্বাধীনতার পতাকা ২৪ এর ঐক্য বিনষ্ট হতে দেবেনা - সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বিএনপির হাতে স্বাধীনতার পতাকা ২৪ এর ঐক্য বিনষ্ট হতে দেবেনা - সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী
পাইকগাছায় গদাইপুর ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা পাইকগাছায় গদাইপুর ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা
শ্রীপুরে মাগুরা-১ আসনের সংসদ সদস্যের দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শ্রীপুরে মাগুরা-১ আসনের সংসদ সদস্যের দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ
পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রধানমন্ত্রী খুলনায় আগমন সফল করার লক্ষে পাইকগাছায় উপজেলা ও পৌর বিএনপির প্রস্তুতি সভা প্রধানমন্ত্রী খুলনায় আগমন সফল করার লক্ষে পাইকগাছায় উপজেলা ও পৌর বিএনপির প্রস্তুতি সভা
মাগুরায় জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ মাগুরায় জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ
মাগুরায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত; শোকের আবহ মাগুরায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত; শোকের আবহ
লোহাগড়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী মশিয়ার রহমানের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত লোহাগড়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী মশিয়ার রহমানের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত

আর্কাইভ