রবিবার ● ২৫ মে ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় ভূমি মেলার উদ্বোধন
পাইকগাছায় ভূমি মেলার উদ্বোধন
পাইকগাছা প্রতিনিধি ঃ “নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার পাইকগাছায় ভুমি মেলার উদ্ধোধন করা হয়েছ। এ উপলক্ষ্যে রবিবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলা ভূমি অফিস চত্বরে বেলুন, ফেস্টুন উড়িয়ে, ফিতা কেটে ও আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়। ভূমি অফিস চত্বরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইফতেখারুল ইসলাম শামীমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। বক্তৃতা করেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ একরামুল হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়, উপাধ্যক্ষ মিহির বরণ মন্ডল, ওসি (তদন্ত) মোঃ ইদ্রিসুর রহমান, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম কামরুজ্জামান, সমবায় অফিসার হুমায়ূন কবির, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস। এসময় মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা জয়ন্ত ঘোষ, ইউআরসি ইন্সট্রাক্টর ইমান উদ্দিন, পিআইও রাজিব বিশ্বাস, এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়া, জনস্বাস্থ্যের প্রশান্ত পাল, উপ-সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জিএম বাবলুর রহমান সহ ভূমি অফিসের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও ভুমি মেলার অনুষ্ঠান শেষে ভুমি অফিসে সেবা গ্রহীতাদের জন্য বিশ্রামস্থল আস্থা এর উদ্বোধন করা হয়।






পাইকগাছা উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন
পাইকগাছার বিভিন্ন সমস্যা চিহ্নিত করন শীর্ষক লিডার্সের মতবিনিময় সভা
পাইকগাছার বাজার খোলা পূজা মন্দির ও স্কুল মাঠ জলমগ্ন হওয়ায় যাতায়াতে অসুবিধা হচ্ছে
মাগুরা সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছার লতায় প্রয়াত শিক্ষক তপন কুমার বিশ্বাসের স্বরণ সভা
সরকারি কাজে আবেগ নয় বিবেক দিয়ে কাজ করতে হবে - পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
অত্যাধুনিক সুবিধা সহ মডেল পাইকগাছা গড়ে তুলব.. পাইকগাছায় চক্ষু চিকিৎসা ক্যাম্পে মনিরুল হাসান বাপ্পী
পাইকগাছায় আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস পালিত
সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন 