শিরোনাম:
পাইকগাছা, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩

SW News24
শুক্রবার ● ৩০ মে ২০২৫
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছার রাড়ুলী ইউনিয়ন প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে চাল বিতরণে ওজনে কম দেওয়ার অভিযোগ
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছার রাড়ুলী ইউনিয়ন প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে চাল বিতরণে ওজনে কম দেওয়ার অভিযোগ
৩০৬ বার পঠিত
শুক্রবার ● ৩০ মে ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছার রাড়ুলী ইউনিয়ন প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে চাল বিতরণে ওজনে কম দেওয়ার অভিযোগ

---আসন্ন ঈদুল আজহা উপলক্ষে পাইকগাছা উপজেলার রাড়ুলী ইউনিয়নের দরিদ্রদের মাঝে ভিজিএফ’র চাল ওজনে কম দেওয়ার অভিযোগ উঠেছে। সরকারী নিয়ম অনুয়ায়ী তালিকাভুক্তদের ১০ কেজির চাল বিতরণের কথা থাকলেও নিয়মনীতির তোয়াক্কা না করে প্যানেল চেয়ারম্যান আবুল হাসেমের নেতৃত্বে শুক্রবার সকাল ইউনিয়ন পরিষদে তালিকাভুক্তদের ৬/৭ কেজি করে বিতরন করা হয়। চাল বিতরণের এ অনিয়মের চিত্রটি কার্ডধারীদের মাধ্যমে চারিদিকে জানাজানি হলে এক পর্যায়ে সাংবাদিকরা ঘটনাস্থলে পৌছে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হলে চারিদিকে হৈচৈ পড়ে যায়। এ সময় কার্ডধারী নারী পুরুষ ও তাদের স্বজনরা বিক্ষুব্ধ হয়ে উঠলে ব্যাপক বিশৃঙ্খলা দেখা দেয়।

পরবর্তীতে নিজের অনিয়ম ঢাকতে ওজনে কম চাল বিতরণের কথা স্বীকার করে শুক্রবার বিকেলে প্যানেল চেয়ারম্যান আবুল হাসেম তড়িঘড়ি করে ও ইউপি সদস্যদের ডেকে নিয়ে সংবাদ সম্মেলন করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন। সচেতন মহলের প্রশ্ন হলো সংশ্লিষ্টদের অনুমতি ব্যতিত নিজেরা আলোচনা করে প্যানেল চেয়ারম্যান ওজনে চাল বিতরণ করবেন কেন বা কার স্বার্থে ও ইঙ্গিতে তিনি এ কাজ করলেন। এমন ঘটনায় তিনি স্থানীয় প্রশাসন ও সরকারের ভাবমুর্তি ক্ষুন্ন করেছেন বলে এলাকাবাসি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্যানেল চেয়ারম্যান আবুল হাসেম সহ জড়িতদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপের দাবি করেছেন।





অপরাধ এর আরও খবর

পাইকগাছায় শ্মশানের কালী মন্দিরে দুঃসাহসিক চুরি পাইকগাছায় শ্মশানের কালী মন্দিরে দুঃসাহসিক চুরি
মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে ভাঙচুর, পেট্রোল নিক্ষেপ ও অগ্নিসংযোগ মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে ভাঙচুর, পেট্রোল নিক্ষেপ ও অগ্নিসংযোগ
মাগুরায়  নিখোঁজ ৩ মাসের শিশু পুলিশের যৌথ অভিযানে উদ্ধার মাগুরায় নিখোঁজ ৩ মাসের শিশু পুলিশের যৌথ অভিযানে উদ্ধার
পাইকগাছায় মোটর সাইকেলের ধাক্কায় শিশু শিক্ষার্থীর দাঁত ভেঙে জখম পাইকগাছায় মোটর সাইকেলের ধাক্কায় শিশু শিক্ষার্থীর দাঁত ভেঙে জখম
পাইকগাছায় গাজাসহ আটক আক্তার হোসেনের ৬ মাসের কারাদণ্ড পাইকগাছায় গাজাসহ আটক আক্তার হোসেনের ৬ মাসের কারাদণ্ড
পাইকগাছায় হাসপাতালে মেয়েকে দেখে বাড়ি ফেরা হলো না আজিজুলের পাইকগাছায় হাসপাতালে মেয়েকে দেখে বাড়ি ফেরা হলো না আজিজুলের
মাগুরায় কৃষকের জমি দখল, প্রাণনাশের হুমকির অভিযোগ মাগুরায় কৃষকের জমি দখল, প্রাণনাশের হুমকির অভিযোগ
পাইকগাছায় ঘরের তালা ভেঙ্গে ১২ লাখ টাকার স্বর্ণালংকার চুরি পাইকগাছায় ঘরের তালা ভেঙ্গে ১২ লাখ টাকার স্বর্ণালংকার চুরি
মাগুরায় নকল বিএসটিআইর সিল ব্যবহার; ৬০ হাজার টাকা জরিমানা প্রতিষ্ঠানকে মাগুরায় নকল বিএসটিআইর সিল ব্যবহার; ৬০ হাজার টাকা জরিমানা প্রতিষ্ঠানকে
শ্রীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি শ্রীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)