সোমবার ● ২ জুন ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় স্বচ্ছতার ভিত্তিতে ওএমএস ডিলার নিয়োগ সম্পন্ন
পাইকগাছায় স্বচ্ছতার ভিত্তিতে ওএমএস ডিলার নিয়োগ সম্পন্ন
পাইকগাছা উপজেলা খাদ্য অফিস কর্তৃক শতভাগ স্বচ্ছতার ভিত্তিতে লটারির মাধ্যমে ওএমএস ডিলার নিয়োগ সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ফুড অফিস আয়োজনে সরাসরি লটারির মাধ্যমে ডিলার নিয়োগ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। উপজেলা খাদ্য কর্মকর্তা মোঃ হাসিবুর রহমান এর সার্বিক তত্ত্বাবধানে ডিলার নিয়োগ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন শাহা, সহকারী কৃষি অফিসার এসএম মনিরুল হুদা। এসময়ে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির যুগ্ম-আহবায়ক সেলিম রেজা লাকি, যুবদল নেতা হুরায়রা বাদশা, বিএনপি নেতা জিয়াউদ্দিন নায়েব, প্রেসক্লাব পাইকগাছা এর সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন, মোঃ জামিলুর রহমান রানা, পৌর ছাত্রদল সভাপতি আরিফুল ইসলাম রনি, খাদ্য অফিসের সহকারী জিএম শাহেদুজ্জামান (বাবু)সহ সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ। উল্লেখ্য, পাইকগাছা পৌরসভার অনুকূলে ওএমএস ডিলার নিয়োগ পাওয়ার জন্য আবেদন করেন ২৫ জন। এর মধ্যে লটারির মাধ্যমে ৬ জন নিয়োগ পেয়েছেন। নিয়োগ প্রাপ্ত হলেন, শেখ সিরাজুল ইসলাম (পৌর বাজার), রিক্তা সুলতানা খুশি (মাছ কাটা), সমীরণ মন্ডল (কোর্ট রাস্তার মোড়), সাইফুল ইসলাম( বাস স্ট্যান্ড), অসিত চন্দ্র সরকার (সরল-শান্তির মোড়) ও আছিয়া বেগম (সরল বাজার)।






ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে হামলার এক মাস পর সংস্কার হচ্ছে
মাগুরায় পরিবেশ ও প্রকৃতির দক্ষতা বৃদ্ধি শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা সম্পন্ন
পাইকগাছার কৈয়াসিটিবুনিয়া পূজা মন্দিরের দীর্ঘদিনের বিরোধের অবসান
মাগুরায় ছাত্রদলের পরিছন্নতা কর্মসুচির উদ্বোধন
পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ সংক্রান্ত অবহিতকরণ এবং পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
নড়াইলে মোবাইল ব্যাংকিং রকেটের ডিস্ট্রিবিউশন হাউজের উদ্বোধন
নড়াইলে নানা আয়োজনে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত
নড়াইলের আমাদায় শান্তি সম্প্রতি ও মাদকমুক্ত গ্রাম গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত
শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ
দীর্ঘ ২৩ বছর পর মাগুরা জেলা বণিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা 