রবিবার ● ১৫ জুন ২০২৫
প্রথম পাতা » অপরাধ » মাগুরার শ্রীপুরে প্রতিপক্ষের বাড়িতে ভাঙচুর-লুটপাট, আহত ১০
মাগুরার শ্রীপুরে প্রতিপক্ষের বাড়িতে ভাঙচুর-লুটপাট, আহত ১০

মাগুরা প্রতিনিধি :মাগুরার শ্রীপুরে প্রতিপক্ষের অতর্কিত হামলায় অর্ধশতাধিক বাড়িতে ব্যাপক ভাঙচুর-লুটপাটের ঘটনা ঘটেছে। শনিবার রাতে ও রবিবার সকালে উপজেলার সব্দালপুর ইউনিয়নের আমতৈল-তারাউজিয়াল ও নোহাটা গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় অন্তত ১০ জন নারী-পুরুষ আহত হয়েছে।
ভুক্তভোগী এখলাস শেখের স্ত্রী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে নোহাটা গ্রামের লিপটন মিয়া, মিজানুর রহমান টিটো, কর্নেল, কবির, স্কট ও ফারুক মেম্বারের নেতৃত্বে শনিবার রাতে ও রবিবার সকালে ওই গ্রামের পলাশ, জাফর, আসাদ, বিল্লাল, জিল্লু, আলমগীর, জাহাঙ্গীর, ইকবাল, মুক্তিযোদ্ধা শেখ কাওছার আলী, মোসলেম, আজিজ, সরোয়ার, হাফিজার, বেদেনা ও আতর শেখসহ অন্তত অর্ধশতাধিক বাড়িতে ব্যাপক ভাঙচুর করে। এখলাস শেখের স্ত্রী এ সময় তার একটি ঘর পুড়িয়ে দেওয়ার অভিযোগ করেন। এ সময় হামলাকারীরা ঘরের আসবাবপত্র, স্বর্ণালঙ্কার, চাল, ডাল, পেঁয়াজ, গরু-ছাগল নিয়ে যায়।রবিবার সকালে প্রতিপক্ষের হামলায় আব্দুস সামাদ শেখ (২৪) আশিকুজ্জামান (৪৫), যমুনা (২৫), মনি (৪৫) পল্টু (৪৫) সহ অন্তত ১০ জন মারাত্মক আহত হয়। আহতরা বর্তমানে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ বিষয়ে শ্রীপুর থানা অফিসার ইনচার্জ ইদ্রিস আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।






মাগুরায় নজির মন্ডল নামে এক ব্যক্তির লাশ উদ্ধার
রমজান উপলক্ষে মাগুরায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান; ৫০ হাজার টাকা জরিমানা
গড়ইখালী ইউপি চেয়ারম্যানকে লাঞ্ছিত করার ঘটনায় পরিষদের জরুরি সভা
পাইকগাছায় নির্বাচনে দায়িত্ব অবহেলা করায় তিন আনসার সদস্য ক্লোজ
কেশবপুরে জমি-জমা সংক্রান্ত বিবাদে এক পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ
পাইকগাছায় পুলিশের অভিযানে ১৩ আসামি আটক
পাইকগাছায় নদী থেকে পোনা ধরা জব্দকৃত নেট জাল পুড়িয়ে ধ্বংস
মাগুরায় অস্ত্রসহ এক ব্যক্তি আটক
লোহাগড়ায় ফসলি জমি দখল করে মাটি ভরাট, বাঁধ নির্মাণ ও খননের অভিযোগ
মাগুরায় ভোটকেন্দ্রে বসানো সিসিটিভি ক্যামেরা ভাঙচুর 