বৃহস্পতিবার ● ১৯ জুন ২০২৫
প্রথম পাতা » কৃষি » পাইকগাছায় ফল মেলার উদ্বোধন
পাইকগাছায় ফল মেলার উদ্বোধন
”দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই” প্রতিপাদ্যকে সামনে রেখে পাইকগাছায় তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে কৃষি অফিস চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত মেলায় প্রধান অতিথি হিসেবে মেলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ একরামুল হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ ইফতেখারুল ইসলাম শামীম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক। এসময়ে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন শাহা, ইউআরসি ইনস্ট্রাক্টর ঈমান উদ্দিন, একাডেমিক সুপারভাইজার মীর নুরে আলম সিদ্দিকী, সহকারী কৃষি অফিসার শাহাজাহান আলী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শেখ তোফায়েল আহমেদ তুহিন, এনামুল ইসলাম সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ। উদ্বোধন শেষে প্রধান অতিথি ফলের স্টল ঘুরে দেখেন এবং উপস্থিত আমচাষীসহ সকলকে বেশী বেশী ফলের গাছ লাগানোর প্রতি উৎসাহ প্রদান করেন।






পাইকগাছায় আমন চাষিদের জন্য আশীর্বাদ হয়ে এলো বৃষ্টি
জমির সবুজ সার ধৈঞ্চার চাষ হারিয়ে যাচ্ছে
মহম্মদপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে এয়ারফ্লো মেশিন বিতরণ
পাইকগাছায় ঘেরের আইলে সবজি চাষ জনপ্রিয় হয়েছে
পাইকগাছায় আউশ ধানের ফলন ভাল হয়েছে
ক্ষেতের কুমড়ো ফুলে কৃষকের বাড়তি আয়
মাগুরায় ১০ দিনের বৃক্ষ ও ফল মেলার উদ্বোধন
পাইকগাছার সোলাদানায় অফ-সিজনে তরমুজ চাষের ব্যাপক উদ্যোগ
মাগুরায় পাটের ভালো ফলনে কৃষকের মুখে হাসি
মাগুরায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন 