রবিবার ● ২২ জুন ২০২৫
প্রথম পাতা » অপরাধ » নড়াইলে ইয়াবাসহ সাংবাদিক গ্রেফতার
নড়াইলে ইয়াবাসহ সাংবাদিক গ্রেফতার

নড়াইল প্রতিনিধি ; নড়াইলের নড়াগাতী থানার পহরডাঙ্গা ইউনিয়নের চাপাইল এলাকা থেকে ৫০টি ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে দীর্ঘদিন ধরে সাংবাদিক পরিচয় দেয়া একব্যক্তি আছেন। শনিবার (২১ জুন) সন্ধ্যায় চাপাইল গ্রামের ইলিয়াস ভূঁইয়ার বাড়ি থেকে তাদের আটক করা হয়। এরা হলেন- পহরডাঙ্গা গ্রামের সায়েম উদ্দিন শেখের ছেলে হাসিবুর শেখ (৩০) এবং চাপাইল গ্রামের সোহরাব হোসেন ভূঁইয়ার ছেলে ইলিয়াস ভূঁইয়া (৫০)।
পুলিশ ও এলাকাবাসী জানান, হাসিবুর ও ইলিয়াস দীর্ঘদিন মাদক কারবারির সঙ্গে জড়িত। এর মধ্যে হাসিবুর শেখ ‘চ্যানেল এস’, দৈনিক মানবকণ্ঠসহ বিভিন্ন পত্রিকা ও অনলাইন গণমাধ্যমে প্রায় ১০ বছর ধরে সাংবাদিক পরিচয় দিয়ে আসছে।
পুলিশসহ বিভিন্ন পেশার মানুষ জানান, সাংবাদিকতার আড়ালে মাদক কারবারে জড়িত রয়েছে হাসিবুর শেখ।
বিষয়টি প্রকৃত পেশাদার সাংবাদিকদের জন্য লজ্জাজনক। সাংবাদিকতার নাম ভাঙ্গিয়ে অনেকেই এখন মাদক কারবারিসহ বিভিন্ন অবৈধ কর্মকান্ডে জড়িত রয়েছে। সাংবাদিকতা পেশাকে কলঙ্কমুক্ত করতে সঠিক রূপরেখা ও নীতিমালা বাস্তবায়ন প্রয়োজন বলে মন্তব্য করেন বিভিন্ন পেশার মানুষ। বিষয়টি রাজনৈতিক প্রভাবমুক্ত অন্তর্বর্তীকালীন সরকার গুরুত্ব সহকারে বিবেচনা করে সাংবাদিকতার সঠিক রূপরেখা ও নীতিমালা বাস্তবায়ন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন সবাই।
নড়াগাতী থানার ওসি আশিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই এফ এম তারেক ও এএসআই মাহমুদ করিম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে হাসিবুর ও ইলিয়াসকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। ওসি আশিকুর রহমান বলেন, ‘নড়াইলের পুলিশ সুপার কাজী এহসানুল কবীর স্যারের নির্দেশনায় জেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।’






দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় প্রান গেল পাইকগাছার দুই ভায়রা ভাইয়ের
মাগুরায় পৃথক অভিযানে ইয়াবা, ফেন্সিডিলসহ গ্রেফতার ৪
শ্রীপুরে অবৈধ চায়না জাল জব্দ; পুড়িয়ে ধ্বংস
মাগুরায় তেলের পাম্পে ভ্রাম্যমান আদালতের অভিযান; মামলা
পাইকগাছায় আশ্রয়ণ প্রকল্পে ঘরের আড়ায় গঁলায় রশি দিয়ে যুবুকের আত্মহত্যা
মাগুরায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
স্বামীর মৃত্যুর পর একমাত্র সন্তান নিয়ে অসহায় ফারহানা
মহম্মদপুরে ঝটিকা অভিযানে ৫৬০০ লিটার তেল জব্দ
নড়াইলের লোহাগড়ায় ট্রেনে কাটা পড়ে নিহত ১
নড়াইলের লোহাগড়ায় পঞ্চম শ্রেণির ছাত্রকে নির্যাতনের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন 