মঙ্গলবার ● ২৪ জুন ২০২৫
প্রথম পাতা » স্বাস্থ্যকথা » ৬ দফা দাবি আদায়ে পাইকগাছায় স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি পালন
৬ দফা দাবি আদায়ে পাইকগাছায় স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি পালন
৬ দফা দাবি আদায়ে পাইকগাছায় অবস্থান কর্মসূচি পালন করেছে স্বাস্থ্য সহকারীরা। বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সকাল ৮ টা থেকে সকাল ১০ টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে দুই ঘন্টা অবস্থান কর্মসূচি পালন করেছে সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীরা। স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের নিয়োগ বিধি সংশোধন পূর্বক স্নাতক - সমমান সংযুক্ত করে ১৪ তম গ্রেড প্রদান ও ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিক ভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদানসহ ৬ দফা বাস্তবায়নের দাবিতে এসোসিয়েশন এর পাইকগাছা উপজেলা শাখা এ অবস্থান কর্মসূচির আয়োজন করে। পাইকগাছা উপজেলা শাখার এসোসিয়েশন সভাপতি রুহুল কুদ্দুসের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন, এসোসিয়েশনের সহ- সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক তুষার সরকার, কোষাধ্যক্ষ মফিজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান রাজুসহ সকল সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীবৃন্দ।






স্বাস্থ্য সেবার মান বাড়াতে মাগুরা ডায়াবেটিক হাসপাতালে সিসি ক্যামেরার উদ্বোধন
নড়াইলে ১৩ জন তরুণ উদ্যোক্তার ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন
মাগুরা সদর হাসপাতালে রোগীর সেবায় সংসদ সদস্য মনোয়ার খানের আইপিএস হস্তান্তর
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
শ্যামনগরের গাবুরাতে প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে স্বেচ্ছাসেবকদের স্বাস্থ্য বিষয়ক উপকরণ বিতরণ
নড়াইলে তরফদার বাড়ির উদ্যোগে বিনামূল্যে ওষুধ প্রদান ও চিকিৎসাসেবা
পাইকগাছায় কুকুরের জলাতঙ্ক প্রতিরোধ টিকাদান কার্যক্রম পরিচালিত
গরমে তৃষ্ণা মেটাতে পথচারিদের রাস্তার শরবতে ভরসা
পাইকগাছায় আন্তর্জাতিক নার্স দিবস পালিত
পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত 