শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

SW News24
মঙ্গলবার ● ২৪ জুন ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » শ্যামনগরে উপকূলীয় নারীদের নিয়ে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ
প্রথম পাতা » আঞ্চলিক » শ্যামনগরে উপকূলীয় নারীদের নিয়ে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ
২২২ বার পঠিত
মঙ্গলবার ● ২৪ জুন ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শ্যামনগরে উপকূলীয় নারীদের নিয়ে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ

 

---

পরিতোষ কুমার বৈদ্য, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি : সিসিডিবি-এনগেজ প্রকল্প শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ও বুড়িগোয়ালিনী ইউনিয়নে নারীদের নেতৃত্বে উন্নয়ন ও সক্রিয় নাগরিকত্ব বৃদ্ধির লক্ষ্যে কাজ করছে।

তারই ধারাবাহিকতায় ২৩ ও ২৪ জুন ২০২৫ তারিখ শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জের সিসিডিবি এনগেজ প্রকল্প অফিসে দুই দিনব্যাপী উপকূলীয় নারীদের নিয়ে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করা হয়।

উক্ত প্রশিক্ষণের সভাপতি ও প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন এনগেজ প্রকল্পের প্রোগ্রাম অফিসার নিলিমা রানী, সহকারি প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন দুইজন কমিউনিটি অর্গানাইজার ইউরিদা আফরিন ও মেহেরুন ফেরদৌস । আরও উপস্থিত ছিলেন  সিসিডিবি-এনগেজ প্রকল্পের সকল কর্মীবৃন্দ, প্রশিক্ষণ টিতে অংশগ্রহণকারী হিসেবে উপস্থিত ছিলেন  সিসিডিবি এনগেজ প্রকল্পের নারী দলের মোট ২০ জন সদস্য প্রমূখ।

প্রশিক্ষণটির উদ্দেশ্য ছিল উপকূলীয় এলাকায় অবহেলিত নারীদের নেতৃত্ব প্রদানের ক্ষমতা বৃদ্ধি করে সমাজ সেবায় অবদান রাখতে পারা।

প্রশিক্ষণ শেষে যমুনা রানী  বলেন, উক্ত প্রশিক্ষণটি পেয়ে আমার অনেক উপকার হয়েছে। আমি আগে নেতৃত্ব কিভাবে দিতে হয়, নেতৃত্বের প্রকারভেদ আছে এগুলো বুঝতাম না সেগুলো সম্পর্কে এই দুইদিনে আমি জানতে পেরেছি। আশা করি আমিও নেতৃত্ব দিয়ে আমাদের দলটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো।

দীপা মিস্ত্রি বলেন, আমি মানব কল্যাণ নামে একটা ফোরাম এর কোষাধ্যক্ষ কিন্তু নেতৃত্ব এবং সাংগঠনিক ব্যবস্থাপনা সম্পর্কে  এমনকি কোষাধ্যক্ষের দায়িত্ব সম্পর্কেও আমার তেমন জ্ঞান ছিল না। উক্ত প্রশিক্ষণটি পেয়ে আমি খুবই আনন্দিত।এই প্রশিক্ষণটি কাজে লাগিয়ে আমার ফোরাম কে আরো উন্নতির শিখরে পৌঁছাতে পারবো। এ ধরণের সহযোগিতা করার জন্য সিসডিবি-এনগেজ প্রকল্পকে ধন্যবাদ জানাচ্ছি।





আঞ্চলিক এর আরও খবর

পাইকগাছার লতায় প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর উদ্বোধন পাইকগাছার লতায় প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর উদ্বোধন
ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে  হামলার এক মাস পর সংস্কার হচ্ছে ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে হামলার এক মাস পর সংস্কার হচ্ছে
মাগুরায় পরিবেশ ও প্রকৃতির দক্ষতা বৃদ্ধি শীর্ষক দুই দিনব্যাপী  কর্মশালা সম্পন্ন মাগুরায় পরিবেশ ও প্রকৃতির দক্ষতা বৃদ্ধি শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা সম্পন্ন
পাইকগাছার কৈয়াসিটিবুনিয়া পূজা মন্দিরের দীর্ঘদিনের বিরোধের অবসান পাইকগাছার কৈয়াসিটিবুনিয়া পূজা মন্দিরের দীর্ঘদিনের বিরোধের অবসান
মাগুরায় ছাত্রদলের পরিছন্নতা কর্মসুচির উদ্বোধন মাগুরায় ছাত্রদলের পরিছন্নতা কর্মসুচির উদ্বোধন
পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ সংক্রান্ত অবহিতকরণ এবং পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ সংক্রান্ত অবহিতকরণ এবং পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
নড়াইলে মোবাইল ব্যাংকিং রকেটের ডিস্ট্রিবিউশন হাউজের উদ্বোধন নড়াইলে মোবাইল ব্যাংকিং রকেটের ডিস্ট্রিবিউশন হাউজের উদ্বোধন
নড়াইলে নানা আয়োজনে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত নড়াইলে নানা আয়োজনে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত
নড়াইলের আমাদায় শান্তি সম্প্রতি ও মাদকমুক্ত গ্রাম গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত নড়াইলের আমাদায় শান্তি সম্প্রতি ও মাদকমুক্ত গ্রাম গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত
শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ

আর্কাইভ