সোমবার ● ২১ জুলাই ২০২৫
প্রথম পাতা » পরিবেশ » পাইকগাছায় বনবিবির বৃক্ষরোপন কর্মসুচি অব্যহত
পাইকগাছায় বনবিবির বৃক্ষরোপন কর্মসুচি অব্যহত
পাইকগাছায় পরিবেশবাদী সংগঠণ বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন ও বিতারণ কর্মসুচি অব্যহত রয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় “গাছ লাগাই- পরিবেশ বাঁচাই” এই প্রতিপাদ্যে ২১ জুলাই সোমবার দুপুরে উপজেলার গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও চারা বিতারণ করা হয়েছে।
বৃক্ষরোপণ ও চারা বিতারণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পরিবেশবাদী সংগঠণ বনবিবির সভাপতি সাংবাদিক ও কলামিস্ট প্রকাশ ঘোষ বিধান, বাগেরহাট মোংলা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুল ইসলাম সিদ্দিকী(ফিরোজ), গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুস্মীতা সোম, সহকারি শিক্ষক ইতু রানী বিশ্বাস, সুচিত্রা রানী অধিকারী, নাজমীন নাহার, শামসুন নাহার রুমা, পম্পা চক্রবর্তী, চম্পা মিস্ত্রী, রেহানা আক্তার, সাংবাদিক আহম্মেদ আলী বাচা ও বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ। বিদ্যালয় চত্তরে নিম, কদবেল ও পেয়ারার চারা রোপন করা হয়েছে।
পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষার জন্য বৃক্ষের গুরুত্ব অপরিসীম। বর্ষাকালে বৃক্ষের চারা রোপণের উপযুক্ত সময়। এ সময় প্রচুর বৃষ্টি হয় এবং উর্বরা শক্তিবৃদ্ধি পায়। চারা শিকড় দ্রুত মাটিতে ছড়িয়ে পড়ে এবং খাবার তৈরিতে সক্ষম হয়।
বৃক্ষ আমাদের ছায়া দেয়, ফল দেয়, কাঠ দেয়, আক্সিজেন দেয়, কার্বনডাই অক্সাইড শোষন করে, সর্বোপরি পরিবেশের ভারসাম্য রক্ষা করে। পরিবেশবাদী সংগঠণ বনবিবির উদ্যোগে ভাদ্র মাস পর্যন্ত উপজেলার বিভিন্ন সড়কের পাশে এবং শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ বিতারণ ও রোপন কর্মসূচি অব্যহত থাকবে।






তীব্র তাপদাহে পাখিদের তৃষ্ণা মেটাতে খোলা পাত্রে পানির ব্যবস্থা
পাইকগাছায় বিশ্ব ধরিত্রী দিবস পালিত
পাইকগাছায় পাখি সুরক্ষায় গণ সচেতনতামূলক বিলবোর্ডের ব্যানার ছিড়লো দুর্বৃত্তরা
পাইকগাছায় বিলুপ্ত প্রজাতির বাজপাখি উদ্ধার
চৈত্রের ভোরে শীতের কুয়াশা!
পাইকগাছায় পাখি সুরক্ষায় গণসচেতনতামূলক বিলবোর্ড স্থাপন
পাইকগাছায় বিশ্ব বন্যপ্রাণী দিবস পালিত
পাইকগাছায় শীতার্ত মানুষের মাঝে বনবিবির শীতবস্ত্র বিতরণ
গাছে পেরেক লাগালে ২০ হাজার টাকা জরিমানা
পাইকগাছায় জাতীয় পাখি দিবস পালিত 