বৃহস্পতিবার ● ১৪ আগস্ট ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরায় লিগ্যাল এইড বিষয়ে মতবিনিময় সভা
মাগুরায় লিগ্যাল এইড বিষয়ে মতবিনিময় সভা
মাগুরা প্রতিনিধি : মাগুরায় লিগ্যাল এইড কার্যক্রমকে এগিয়ে নিতে জেলা লিগ্যাল এইড অফিসে বৃহস্পতিবার সাংবাদিকদের নিয়ে সকাল ১১ টায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলা লিগ্যাল এইড অফিসের সিনিয়র সহকারী জজ শান্তা আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, মাগুরা প্রেসক্লাবের সহ-সম্পাদক মাসুম বিল্লাহ, সাংবাদিক আরজু সিদ্দিকী, এম এ হাকিম, লিটন ঘোষ, আব্দুর রউফ, মোহাম্মদ সাইফুল্লাহ,দেলোয়ার হোসেন ও শাহিন আলম তুহিন প্রমুখ। সবাই জানানো হয়, যেকোনো ব্যক্তি আপোষ মীমাংসার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির জন্য জেলা লিগ্যাল এইড অফিসের মধ্যস্থতায় সেটা গ্রহন করতে পারে। জেলা লিগ্যাল অফিস আর্থিকভাবে অসচ্ছল, সহায় সম্বলহীন এবং নানা বিধ আর্থসামাজিক কারণে বিচার প্রাপ্তিতে অসমর্থ জনগোষ্ঠীকে আইনগত সহায়তা প্রদান করে থাকে। সভায় আরো জানানো হয়, ২০২৪ সালে বিকল্প বিরোধ নিষ্পত্তির জন্য জেলা লিগ্যাল এইড অফিসে মোট আবেদন জমা পড়েছে ৩৪৮ টি। এর মধ্যে সফলভাবে বিরোধ নিষ্পত্তি হয়েছে ৮৬ টি।
সভায় মাগুরা প্রেসক্লাবের কর্মরত ২০ জন সাংবাদিক অংশ নেয়।






ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে হামলার এক মাস পর সংস্কার হচ্ছে
মাগুরায় পরিবেশ ও প্রকৃতির দক্ষতা বৃদ্ধি শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা সম্পন্ন
পাইকগাছার কৈয়াসিটিবুনিয়া পূজা মন্দিরের দীর্ঘদিনের বিরোধের অবসান
মাগুরায় ছাত্রদলের পরিছন্নতা কর্মসুচির উদ্বোধন
পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ সংক্রান্ত অবহিতকরণ এবং পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
নড়াইলে মোবাইল ব্যাংকিং রকেটের ডিস্ট্রিবিউশন হাউজের উদ্বোধন
নড়াইলে নানা আয়োজনে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত
নড়াইলের আমাদায় শান্তি সম্প্রতি ও মাদকমুক্ত গ্রাম গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত
শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ
দীর্ঘ ২৩ বছর পর মাগুরা জেলা বণিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা 