শিরোনাম:
পাইকগাছা, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

SW News24
শনিবার ● ২৩ আগস্ট ২০২৫
প্রথম পাতা » কৃষি » পাইকগাছায় আউশের বাম্পার ফলন হলেও ক্ষেত-খামারে চার আনাই নষ্ট
প্রথম পাতা » কৃষি » পাইকগাছায় আউশের বাম্পার ফলন হলেও ক্ষেত-খামারে চার আনাই নষ্ট
২৮২ বার পঠিত
শনিবার ● ২৩ আগস্ট ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় আউশের বাম্পার ফলন হলেও ক্ষেত-খামারে চার আনাই নষ্ট

---প্রকাশ ঘোষ বিধান, পাইকগাছাঃ পাইকগাছায় আউশের বাম্পার ফলন হলেও ক্ষেত-খামারে চার আনাই নষ্ট হয়েছে। এক টানাবৃস্টির কারণে ক্ষেতে খামারে চার আনা ধান- বিচুলী নষ্ট হয়ে গেছে। আউশের ক্ষেত ভরা সোনা রংগের ধান ঘরে তুলতে না পারায় কৃষকরা হতাশ ও ক্ষতিগ্রস্থ।

পানি ভর্তি ধান ক্ষেতে কর্তন ও উঠানোর সময় ভিজা ধান ঝরেছে, উচু জায়গা না পাওয়ায় পিচের রাস্তায় ধান জড়ো করে ঢ়েকে রাখায় গরমে ভিতরের ধানে অঙ্কুরোদগম হয়ে ধান নষ্ট হয়েছে। ভিজা ধান ঠিক মত ঝাড়াই ও রোদে শুকাতে পারেনি, এতে কৃষকের বাম্পার ফলন আউশ ধান ক্ষেতে খামারে চার আনাই নষ্ট হয়ে গেছে। ধানের ভিজা বিচুলী বৃস্টিতে ভিজে পচে গেছে। উচ্চ মূল্যে শ্রমিক নিয়ে ধান কাটা, ঝাড়াই ও মাড়াইতে খরচ বাড়ায় কৃষকরা ক্ষতিগ্রস্থ হয়েছে। উপজেলার হিতামপুর ব্লকের কৃষক হামিদ মোড়ল জানান, আউশ ধান খুব ভালো হয়েছিলো, কিন্তু অতিবৃস্টির করাণে সোনার ধান ঘরে তুলতে পারলাম না। অনেক ক্ষতি হয়েছে।

এদিকে আমনের জন্য তৈরি বীজতলা পানিতে নষ্ট হওয়ায় চারার সংকটে পড়েছেন কৃষকেরা। আউশের ক্ষেত ও আমনের বীজতলা তলিয়ে যাওয়ায় হুমকির মুখে পড়েছে কৃষকরা। অন্য জেলা থেকে চারা সংগ্রহের সুযোগ থাকলেও দাম লাগামহীন। ফলে চারা সংগ্রহ করতে পারেননি অনেকে। এবার রোপা আমনের ফলন না হলে চরম ক্ষতিগ্রস্ত হবেন কৃষকেরা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ মৌসুমে উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে ৪টি ইউনিয়ন গদাইপুর, হরিঢালী, কপিলমুনি, রাড়ুলী ও পৌরসভায় ১শত ১৫ হেক্টর জমিতে আউশের আবাদ হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: একরামুল হোসেন জানান, আউশ ধানের ফলন ভাল হয়েছিলো। তবে অতিবৃস্টিতে কৃষকদের ধান কর্তন, ঝাড়াই করা ও বিচুলী শুকাতে না পারায় আউশ আবাদে তারা কিছুটা ক্ষতিগ্রস্থ হয়েছে।





কৃষি এর আরও খবর

পেঁয়াজের গ্রাম কুচিয়ামোড়া ; ভালো ফলনে কৃষকের মুখে হাসি পেঁয়াজের গ্রাম কুচিয়ামোড়া ; ভালো ফলনে কৃষকের মুখে হাসি
পাইকগাছায় চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতারণ উদ্বোধন পাইকগাছায় চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতারণ উদ্বোধন
মাগুরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরন মাগুরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরন
দেশীয় প্রজাতির মাছ চাষে ইন্দ্রজিতের নতুন দৃষ্টান্ত দেশীয় প্রজাতির মাছ চাষে ইন্দ্রজিতের নতুন দৃষ্টান্ত
শ্রীপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান; কৃষকদের মাঝে ডিজেল বিক্রির নির্দেশ শ্রীপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান; কৃষকদের মাঝে ডিজেল বিক্রির নির্দেশ
পাইকগাছায় পাট চাষীদের মধ্যে বিনামূল্যে পাট বীজ বিতরণ উদ্বোধন করা হয়েছে পাইকগাছায় পাট চাষীদের মধ্যে বিনামূল্যে পাট বীজ বিতরণ উদ্বোধন করা হয়েছে
মাগুরায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ভোধন মাগুরায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ভোধন
চলতি ইরি- বোরো মৌসুম মাগুরায় তেল সংকটে সেচ ব্যাহত; বিপাকে কৃষক চলতি ইরি- বোরো মৌসুম মাগুরায় তেল সংকটে সেচ ব্যাহত; বিপাকে কৃষক
মাশরুমে ভাগ্য বদল তরুণ উদ্যোক্তা মহাইমিনের মাশরুমে ভাগ্য বদল তরুণ উদ্যোক্তা মহাইমিনের
মাগুরায় খাল খননের উদ্বোধন  কৃষক বাঁচলে দেশ বাঁচবে  - সংস্কৃতি মন্ত্রী, নিতাই রায় চৌধুরী মাগুরায় খাল খননের উদ্বোধন কৃষক বাঁচলে দেশ বাঁচবে - সংস্কৃতি মন্ত্রী, নিতাই রায় চৌধুরী

আর্কাইভ