শিরোনাম:
পাইকগাছা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

SW News24
শনিবার ● ২৩ আগস্ট ২০২৫
প্রথম পাতা » অপরাধ » নড়াইল জেলা কারাগারের হাজতির ইউপি সদস্যের মৃত্যু
প্রথম পাতা » অপরাধ » নড়াইল জেলা কারাগারের হাজতির ইউপি সদস্যের মৃত্যু
১৯৩ বার পঠিত
শনিবার ● ২৩ আগস্ট ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নড়াইল জেলা কারাগারের হাজতির ইউপি সদস্যের মৃত্যু

---নড়াইল প্রতিনিধি; নড়াইল জেলা কারাগারের হাজতি হত্যা মামলার আসামি ও বাবরা-হাচলা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার হুমায়ুন শেখ (৪২) মারা গেছেন। অসুস্থ অবস্থায় কারাগার থেকে নড়াইল জেলা হাসপাতালে নেয়া হলে শুক্রবার (২২ আগস্ট) রাত ২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হুমায়ুন শেখ কালিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামের খেলাফত শেখের ছেলে।

পরিবার ও কারাগার কর্তৃপক্ষ জানায়, নড়াইল জেলা কারাগারের হাজতি হুমায়ুন কাঞ্চনপুর গ্রামের ফরিদ হত্যা মামলার ৮ নম্বর আসামি। গত ২৯ জুন থেকে জেলা কারাগারে ছিলেন তিনি। গত চারদিন যাবত জ্বরে ভুগছিলেন। হুমায়ুন শুক্রবার মধ্যরাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কারাগার কর্তৃপক্ষ তাকে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক অলোক কুমার বাগচী তাকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, হাসপাতালে আনার আগেই হুমায়ুন শেখ মারা গেছেন।

এ বিষয়ে জেল সুপার (চলতি দায়িত্ব) সোহানুর রহমান সেতু বলেন, হুমায়ুন শেখের মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে শনিবার দুপুরে ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তার পরিবারের কোনো অভিযোগ থাকলে তদন্ত করে দেখা হবে।





অপরাধ এর আরও খবর

পাইকগাছায় ডিসিআর পেতে জমি দখলে ব্যর্থ প্রচেষ্টা; রাস্তায় ঘর নির্মাণ পাইকগাছায় ডিসিআর পেতে জমি দখলে ব্যর্থ প্রচেষ্টা; রাস্তায় ঘর নির্মাণ
মহম্মদপুরে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা মহম্মদপুরে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
টিকটকে আসক্ত স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক টিকটকে আসক্ত স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
পাইকগাছায় নদীর চর থেকে শতবর্ষী বৃদ্ধের মরদেহ উদ্ধার পাইকগাছায় নদীর চর থেকে শতবর্ষী বৃদ্ধের মরদেহ উদ্ধার
পাইকগাছায় অনৈতিক কাজে আটক ইমাম ও মাদ্রাসার চাকরিচ্যুতির দাবিতে মানববন্ধন পাইকগাছায় অনৈতিক কাজে আটক ইমাম ও মাদ্রাসার চাকরিচ্যুতির দাবিতে মানববন্ধন
নবগঙ্গা নদীতে অভিযানে চায়নাদুয়ারি জাল বিনষ্ট নবগঙ্গা নদীতে অভিযানে চায়নাদুয়ারি জাল বিনষ্ট
কয়রায় আম খেয়ে ডায়রিয়ায় নারীর মৃত্যু ;পরিবারের ৪ সদস্য হাসপাতালে কয়রায় আম খেয়ে ডায়রিয়ায় নারীর মৃত্যু ;পরিবারের ৪ সদস্য হাসপাতালে
পাইকগাছায় শ্বশুরবাড়িতে বেড়াতে এসে ছিনতাইকালে আটক যুবক পাইকগাছায় শ্বশুরবাড়িতে বেড়াতে এসে ছিনতাইকালে আটক যুবক
২৪ ঘণ্টা না পেরোতেই হাসান হত্যা মামলার প্রধান আসামি মিন্টু আটক ২৪ ঘণ্টা না পেরোতেই হাসান হত্যা মামলার প্রধান আসামি মিন্টু আটক
মাগুরায় মেয়াদ উত্তীর্ণ কীটনাশক বিক্রির জন্য ৭৫ হাজার টাকা জরিমানা মাগুরায় মেয়াদ উত্তীর্ণ কীটনাশক বিক্রির জন্য ৭৫ হাজার টাকা জরিমানা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)