সোমবার ● ২৫ আগস্ট ২০২৫
প্রথম পাতা » অপরাধ » নড়াইলে স্কুলছাত্র আল মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন
নড়াইলে স্কুলছাত্র আল মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন
নড়াইল প্রতিনিধি; নড়াইলের নড়াগাতী থানার যোগানিয়া গ্রামের অষ্টম শ্রেণির স্কুলছাত্র আল মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ছাত্রসমাজ ও এলাকাবাসীর আয়োজনে সোমবার (২৫ আগস্ট) দুপুরে যোগানিয়া বাজার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন-স্কুলশিক্ষক শামীম আহমেদ ভূঁইয়া, খায়রুল ইসলাম, আমানত ইসলাম পারভেজ, নিহত আল মামুনের বাবা হাবিবুর রহমান মোল্যা, বোন মুসলিমা, ভাবি কারিমা ইসলাম, জাকিয়া সুলতানা, সহপাঠী তামিম ইকবাল, আব্দুল আজিম, মিনহাজুল ইসলামসহ অনেকে।
বক্তারা বলেন, গত ২২ জুলাই যোগানিয়া ডিএন মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র আল মামুন যোগানিয়া বাজারে সেলুনে চুলকাটাতে গেলে শিমুল নন্দীসহ আসামিরা তাকে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করেন। গুরুতর আহত মামুনকে উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এখানে চিকিৎসাধীন অবস্থায় ৮ আগস্ট মারা যায় মামুন। চুলকাটা কাচি দিয়ে মামুনের গলায় আঘাত করা হয়।
এ ঘটনায় গত ১১ আগস্ট নিহত মামুনের বাবা হাবিবুর রহমান বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ করে নড়াগাতী থানায় হত্যা মামলা দায়ের করেন। পূর্বশক্রতার জের ধরে মামুনকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এ মামলার ১ নম্বর আসামি শিমুল নন্দীসহ (১৮) অন্যদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি করেন ভুক্তভোগী পরিবার, স্কুলের শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকাবাসী।
নড়াগাতী থানার ওসি আশিকুর রহমান জানান, এ হত্যাকান্ডের ঘটনায় এজাহারনামীয় আসামিদের মধ্যে গৌতম নন্দীকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে। এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সোচ্চার রয়েছে।






পাইকগাছায় অস্বাস্থ্যকর পরিবেশে গরুর খামার পরিচালনা; খামারিকে জরিমানা
মাগুরায় নকল নমুনা টাকা, ভেজাল শিশুখাদ্য ভোক্তা অধিকার অভিযানে ১ লাখ টাকা জরিমানা
পাইকগাছায় ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতে অভিযান: জরিমানা ৪৭ হাজার
মাগুরায় ভোক্তার অভিযানে ৩টি প্রতিষ্ঠানে ২৬ হাজার টকা জরিমানা
শ্রীপুরে ছাগলে ফসল খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত -৮ ; বাড়ি -ঘর ভাংচুর
পাইকগাছায় ভুমিহীনদের জমি জবর বাড়ীঘর ভাংচুর, লুটপাট, মারপিট ও অগ্নি সংযোগ
পাইকগাছায় মাদক বিরোধী যৌথ অভিযানে গাঁজাসহ আটক সাকিবকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড
পাইকগাছায় চিংড়ি ঘেরে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
মাগুরায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার
মাগুরা যুবদল সভাপতি এ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোলের মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে 