বৃহস্পতিবার ● ২৮ আগস্ট ২০২৫
প্রথম পাতা » অপরাধ » মাগুরায় আবাসিক এলাকায় মিল কারখানা বন্ধ ও ভারী যানবাহন চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন
মাগুরায় আবাসিক এলাকায় মিল কারখানা বন্ধ ও ভারী যানবাহন চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন
মাগুরা প্রতিনিধি:-মাগুরায় আবাসিক এলাকায় মিল কারখানা বন্ধ ও ভারী যানবাহন চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন করেছে মাগুরা পৌরসভার ৫ নং ওয়ার্ডের পারনান্দুয়ালী গুলশানপাড়ার এলাকাবাসী। বৃহস্পতিবার সকাল ১০ টায় মাগুরা পৌর বাস টার্মিনাল সংলগ্ন গুলশানপাড়া এলাকায় এই মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, হাবিবুর রহমান, মোঃ দেলোয়ার হোসেন, গোলেবার হোসেন, আব্দুল মান্নান, ইসরাফিল হোসেন, জোসনা বেগম, শিউলি বেগম, ইউসুফ আলী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থায়ী বাসিন্দারা।
এসময় বক্তারা বলেন, তাদের বসবাসের এই আবাসিক এলাকায় একটি পলিথিন কারখানা রয়েছে যা পরিবেশ ও এলাকাবাসীর স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এছাড়া এলাকায় নতুন করে একটি বৃহৎ আকারের বিস্কিট কারখানা অবৈধভাবে সরকারি জমির কিছু অংশ দখল করে নির্মাণাধীন রয়েছে। এতে করে পরিবেশ দূষণ ও স্বাস্থ্য ঝুঁকির মধ্যে রয়েছে এলাকার মানুষ। নির্মাণাধীন বিস্কুট কারখানাটি চালু হলে এর থেকে নির্গত ধোয়া, বর্জ্য ও শব্দ দূষণের ফলে এলাকাটি বসবাসের অযোগ্য হয়ে যাবে।






মহম্মদপুরে ঝটিকা অভিযানে ৫৬০০ লিটার তেল জব্দ
নড়াইলের লোহাগড়ায় ট্রেনে কাটা পড়ে নিহত ১
নড়াইলের লোহাগড়ায় পঞ্চম শ্রেণির ছাত্রকে নির্যাতনের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন
পাইকগাছার পুলিশ কর্মকর্তার মায়ের খুনিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়ে রহস্যজনক চুরি
পাইকগাছার বেতাঙ্গী নদী থেকে অবৈধ নেট-পাটা অপসারণ
মাগুরায়গৃহবধূ হত্যার প্রধান আসামি গ্রেফতার
পাইকগাছায় বোয়ালিয়া ব্রিজের নিচে সরকারি জমিতে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ
পাইকগাছায় জ্বালানী তেল মজুদ রাখার অপরাধে এক ব্যাবসায়ীকে জরিমানা
আশাশুনির বদরতলা জেএস হাইস্কুলের কম্পিউটার অপারেটর নয়ন মৃধা বিদ্যুৎ স্পৃষ্টে নিহত 