বুধবার ● ৩ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » মিডিয়া » খুলনার নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময়
খুলনার নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময়
খুলনার নবাগত জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান ০৩ সেপ্টেম্বর বুধবার বিকালে তাঁর সম্মেলনকক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।
মতবিনিময়কালে জেলা প্রশাসক বলেন, পরিকল্পনা ভালো না হলে বাস্তবায়ন সুন্দর হয় না। তাই জলাবদ্ধতা-সহ খুলনার সমস্যার পেছনে মূল কারণগুলো খুঁজে বের করে মূল থেকে সমস্যার সমাধান করতে হবে। ভূমি অফিসগুলোতে জমির খাজনা প্রদান, মিউটেশন প্রভৃতি করার ক্ষেত্রে কেউ হয়রানির শিকার হয়ে অভিযোগ জানালে অবশ্যই তার সমাধান করা হবে। কোন পরিকল্পনা গ্রহণ ও সিদ্ধান্ত বাস্তবায়নে জনস্বার্থই সবসময় অগ্রাধিকার পাবে। যেকোন সরকারি প্রতিষ্ঠানের দখল হওয়া জমি উদ্ধারে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান উদ্যোগ নিলে জেলা প্রশাসন সার্বিক সহযোগিতা করবে।
তিনি আরও বলেন, জেলা প্রশাসক কার্যালয়ে প্রস্তুত থাকা যেকোন তথ্য গণমাধ্যমকে সরবরাহের ক্ষেত্রে প্রক্রিয়াটিকে আরো দ্রুত ও সহজ করার চেষ্টা থাকবে। খুলনায় জেলা প্রশাসক হিসেবে আপনাদের সহযোগী হয়ে থাকতে চাই, অভিভাবক হিসেবে নয়।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক, সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, সিনিয়র সাংবাদিক শেখ দিদারুল আলমসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।






সংস্কৃতি মন্ত্রী ও এমপিকে সংবর্ধনা দিল মাগুরা প্রেসক্লাব
শ্যামনগরে সুন্দরবন প্রেস ক্লাবের উদ্যোগে সুন্দরবন ও মান্দারবাড়িয়া সমুদ্র সৈকত ভ্রমণ
মাগুরায় দুইদিন ব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ শুরু
পাইকগাছায় হলুদ সাংবাদিকরা দিনে দিনে অপ্রতিরোধ্য
নবাগত জেলা প্রশাসকের সাথে মাগুরা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময়
আশাশুনি প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
কপিলমুনি প্রেসক্লাবের গঠনতন্ত্র পরিপন্থী কার্যকলাপের ঘটনায় আদালতে মামলা
প্রেসক্লাব পাইকগাছা এর কমিটি গঠন
মাগুরায় বিদায়ী জেলা প্রশাসক অহিদুল ইসলামের সাথে সাংবাদিকদের শুভেচ্ছা বিনিময়
প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সভা অনুষ্ঠিত 