বুধবার ● ৩ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » রাজনীতি » গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় ঐক্য দরকার: মনিরুজ্জামান মন্টু
গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় ঐক্য দরকার: মনিরুজ্জামান মন্টু
খুলনার পাইকগাছায় বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও গাছের চারা বিতরণসহ পোনা অবমুক্ত করা হয়েছে। বুধবার বিকাল ৫ টায় পাইকগাছা পৌরসভা চত্বরে উপজেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু।
প্রধান অতিথির বক্তব্যে মন্টু বলেন, ১৯৭৮ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। ১৯৮১ সালে তার শাহাদাতের পর দেশনেত্রী খালেদা জিয়া দলটির নেতৃত্ব গ্রহণ করেন এবং আপসহীন নেত্রী হিসেবে পরিচিতি পান। তার নেতৃত্বেই বিএনপি তিনবার রাষ্ট্রক্ষমতায় আসে। দীর্ঘ ১৬ বছর ধরে দল কর্তৃত্ববাদী সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে। হাজারো নেতাকর্মী গ্রেপ্তার, নির্যাতন ও গুমের শিকার হয়েছেন। তবুও বিএনপি দমে যায়নি। তিনি আরও বলেন, জনগণের অধিকার আদায়, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠাই এখন বিএনপির মূল লক্ষ্য। আইনের শাসন, মতপ্রকাশের স্বাধীনতা, সংবাদপত্র ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করেই জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করতে হবে।
উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির সভাপতি ডাঃ মোঃ আব্দুল মজিদের সভাপতিত্বে ও পৌরসভা বিএনপির আহ্বায়ক এস এম ইমদাদুল হকের পরিচালনায় বক্তব্য রাখেন, আসলাম পারভেজ, এড জিএম আব্দুস সাত্তার, শাহাদাৎ হোসেন ডাবলু,শেখ ইমাদুল ইসলাম, কাজী সাজ্জাদ আহমেদ মানিক, তৌহিদুজ্জামান মুকুল,কামাল আহমেদ সেলিম নেওয়াজ, আবুল হোসেন। এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন, ইমরান সরদার,জিএম আনারুল ইসলাম, সরজিত ঘোষ দেবেন। পবিত্র কোরআন তেলাওয়াত করেন এড সাইফ উদ্দিন সুমন, পবিত্র গীতা পাঠ করেন অমেরেন্দ সরকার।
সমাবেশ শেষে গাছের চারা বিতরণ ও মাছের পোনা অবমুক্ত করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দলসহ অন্যান্য ইউনিটের নেতা-কর্মীরা।






লোহাগড়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী মশিয়ার রহমানের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত
পাইকগাছায় সাবেক ইউপি চেয়ারম্যান মজিদ গোলদার গ্রেপ্তার
পাইকগাছায় স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী জাহাঙ্গীর হোসেন আটক
পাইকগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
নড়াইলের ৩টি ইউপিতে দলীয় চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নাম ঘোষণা করলো এনসিপি
পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ গ্রেফতার
মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান 