শিরোনাম:
পাইকগাছা, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩

SW News24
বৃহস্পতিবার ● ৪ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » রাজনীতি » নড়াইলে সিপিবির পঞ্চম জেলা সম্মেলন অনুষ্ঠিত
প্রথম পাতা » রাজনীতি » নড়াইলে সিপিবির পঞ্চম জেলা সম্মেলন অনুষ্ঠিত
১৮২ বার পঠিত
বৃহস্পতিবার ● ৪ সেপ্টেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নড়াইলে সিপিবির পঞ্চম জেলা সম্মেলন অনুষ্ঠিত

 ---নড়াইল প্রতিনিধি; বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নড়াইল জেলা কমিটির পঞ্চম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে জেলা পরিষদ চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে সম্মেলনের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিপিবির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য লক্ষ্ণী চক্রবর্তী। প্রধান বক্তা ছিলেন-কেন্দ্রীয় কমিটির সম্পাদক রাকসুর সাবেক ভিপি রাগীব আহসান মুন্না।

নড়াইল জেলা কমিটির সভাপতি খাশিয়াল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিএম বরকত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন-কেন্দ্রীয় কমিটির সদস্য মানবেন্দ্র দেব, নড়াইল জেলা কমিটির সাধারণ সম্পাদক অঞ্জন রায়সহ দলীয় নেতাকর্মীরা।

এছাড়া সম্মেলন উপলক্ষে শহরে শোভাযাত্রা বের করা হয়। পরে জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি সিপিবির প্রেসিডিয়াম সদস্য লক্ষ্ণী চক্রবর্তী বলেন, একটির পর একটি সরকার পরিবর্তন হলেও সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালন করলেও দেশে গুম, খুন, ধর্ষণ, নারী নির্যাতন বেড়েই চলেছে। আমরা বিশ্বাস করি, কমিউনিস্ট পার্টি অসাম্প্রদায়িক রাজনীতিতে আস্থাশীল। কিন্তু দুঃখজনকভাবে দেশে সাম্প্রদায়িকতার বীজ বপন করা হচ্ছে, দাঙ্গা সৃষ্টি করা হচ্ছে, নারী নিপীড়ন বাড়ছে। গ্রাম থেকে শহর সর্বত্রই এ পরিস্থিতি বিদ্যমান। বৃহস্পতিবার বিকেলে এ খবর লেখা পর্যন্ত নতুন জেলা কমিটির নেতৃত্ব নির্বাচনের কার্যক্রম চলছিল।





রাজনীতি এর আরও খবর

নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান
পাইকগাছায় জুলাই উদযাপন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ পাইকগাছায় জুলাই উদযাপন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ
পাইকগাছা-কয়রা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় সভা পাইকগাছা-কয়রা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় সভা
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার
পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহদাৎ বার্ষিকী পালিত পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহদাৎ বার্ষিকী পালিত
পাইকগাছায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত পাইকগাছায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
নড়াইলে ‘ইজ্জাতুল ইসলাম বাংলাদেশ’র আত্মপ্রকাশ নড়াইলে ‘ইজ্জাতুল ইসলাম বাংলাদেশ’র আত্মপ্রকাশ
মাগুরায় জেলগেট থেকে পুনরায় গ্রেপ্তার সাবেক এমপি শিখরের ছোট ভাই হিশাম মাগুরায় জেলগেট থেকে পুনরায় গ্রেপ্তার সাবেক এমপি শিখরের ছোট ভাই হিশাম
স্থানীয় সরকার নির্বাচনে পাইকগাছায় জামায়াতের আগাম প্রস্তুতি; মেয়র ও চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা স্থানীয় সরকার নির্বাচনে পাইকগাছায় জামায়াতের আগাম প্রস্তুতি; মেয়র ও চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা
মাগুরায় ১১ দলীয় ঐক্য জোটের সমাবেশ ও  গণমিছিল মাগুরায় ১১ দলীয় ঐক্য জোটের সমাবেশ ও গণমিছিল

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)