বৃহস্পতিবার ● ১১ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » পরিবেশ » পাইকগাছায় চেচুঁয়া ফজিলাতুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বনবিবির বৃক্ষরোপন
পাইকগাছায় চেচুঁয়া ফজিলাতুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বনবিবির বৃক্ষরোপন
পাইকগাছায় পরিবেশবাদী সংগঠণ বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন ও চারা বিতারণ কর্মসুচি অব্যহত রয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ লাগাই- পরিবেশ বাঁচাই এই প্রতিপাদ্যে ১১ সেপ্টেম্বর বৃহস্পিবার সকালে উপজেলার গদাইপুর ইউনিয়ানের চেচুঁয়া ফজিলাতুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও চারা বিতারণ করা হয়েছে।
বৃক্ষরোপণ ও চারা বিতারণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পরিবেশবাদী সংগঠণ বনবিবির সভাপতি সাংবাদিক ও কলামিস্ট প্রকাশ ঘোষ বিধান, চেচুঁয়া ফজিলাতুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) গৌরঙ্গ কৃষ্ণ ঢালী, সহকারি শিক্ষক পারভীন নাহার, পারভীন আখতার, সুচিত্রা মণ্ডল, মাসুরা খাতুন, পরিবেশ কর্মী আলম গাজী ও বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ। বিদ্যালয় চত্তরে আশফল, নিম, পেয়ারার চারা রোপন ও বিতারণ করা হয়েছে।
পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষার জন্য বৃক্ষের গুরুত্ব অপরিসীম। বর্ষাকালে বৃক্ষের চারা রোপণের উপযুক্ত সময়। এ সময় প্রচুর বৃষ্টি হয় এবং উর্বরা শক্তিবৃদ্ধি পায়। চারা শিকড় দ্রুত মাটিতে ছড়িয়ে পড়ে এবং খাবার তৈরিতে সক্ষম হয়। পরিবেশবাদী সংগঠণ বনবিবির উদ্যোগে সেপ্টেম্বর মাস পর্যন্ত উপজেলার বিভিন্ন সড়কের পাশে এবং শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ বিতারণ ও রোপন কর্মসূচি অব্যহত থাকবে।






পাইকগাছায় বিশ্ব ওজোন দিবস পালিত
পাইকগাছায় শকুন সচেতনতা দিবস পালিত
পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন
পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন
পাইকগাছায় তোকিয়া পশ্চিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বনবিবির বৃক্ষরোপন
পাইকগাছায় বিশ্ব বাঘ দিবস পালিত
পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন
পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
রাত নামলেই বের হচ্ছে ভয়ঙ্কর জংড়া শামুক; খেয়ে ফেলছে গাছপালা
পাইকগাছার হাড়িয়া পাখির কলকাকলিতে মুখর 