শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

SW News24
শনিবার ● ১৩ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » অপরাধ » অস্ত্র জমা না দিয়ে নিজের কাছে রাখায় ইউপি চেয়ারম্যান রাজু আটক
প্রথম পাতা » অপরাধ » অস্ত্র জমা না দিয়ে নিজের কাছে রাখায় ইউপি চেয়ারম্যান রাজু আটক
২৩৯ বার পঠিত
শনিবার ● ১৩ সেপ্টেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অস্ত্র জমা না দিয়ে নিজের কাছে রাখায় ইউপি চেয়ারম্যান রাজু আটক

---খুলনার পাইকগাছা উপজেলার হরিঢালী ইউনিয়নের চেয়ারম্যান আবু জাফর সিদ্দিকী রাজুকে অবৈধ অস্ত্রসহ গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

 ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত ৯ টার দিকে খুলনা নগরীর জিরো পয়েন্ট এলাকা থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় মোহাম্মদ হোসেন অ্যান্ড কোং নামে বন্দুকের দোকানের মালিক নজরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।

খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ তৈমুর ইসলাম জানান, ইউপি চেয়ারম্যান রাজুর অস্ত্রের লাইসেন্স স্থগিত ছিল। ৫ আগস্টের পরে সব বৈধ অস্ত্র জমা দেয়ার নির্দেশনা দিয়েছিলো সরকার। কিন্তু রাজু পুরনো তারিখ দেখিয়ে সেই অস্ত্র সংশ্লিষ্ট দোকানে জমা দেখিয়ে একটি স্লিপ নেয়। মূলত তিনি অস্ত্র দোকানে জমা দেননি। বিষয়টি অবগত হওয়ার পর থেকে গোয়েন্দা নজরদারিতে ছিলেন তিনি। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় মোহাম্মদ হোসেন অ্যান্ড কোং নামে দোকানের মালিক নজরুল ইসলামকেও গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও জানান, গোয়েন্দা পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করেছেন। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। অস্ত্র জমা না দিয়ে নিজের কাছে রাখার আরও কোনো ঘটনা আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।





অপরাধ এর আরও খবর

নড়াইলে ইয়াবাসহ স্ত্রী আটক, স্বামী পলাতক নড়াইলে ইয়াবাসহ স্ত্রী আটক, স্বামী পলাতক
পাইকগাছায় চোরাই ফ্রিজ-খাটসহ দুইজন গ্রেফতার পাইকগাছায় চোরাই ফ্রিজ-খাটসহ দুইজন গ্রেফতার
নড়াইলে চুরি ডাকাতি ছিনতাই ও অনলাইন প্রতারণা প্রতিরোধে সভা অনুষ্ঠিত নড়াইলে চুরি ডাকাতি ছিনতাই ও অনলাইন প্রতারণা প্রতিরোধে সভা অনুষ্ঠিত
পাইকগাছায় চিংড়ীতে পুশ বিরোধী অভিযানে তিন ব্যবসায়ীকে জরিমানা পাইকগাছায় চিংড়ীতে পুশ বিরোধী অভিযানে তিন ব্যবসায়ীকে জরিমানা
​পাইকগাছার কপিলমুনিতে মুদি দোকানের আড়ালে ইয়াবা ব্যবসা: ১৭ পিস ইয়াবাসহ তিন জন আটক ​পাইকগাছার কপিলমুনিতে মুদি দোকানের আড়ালে ইয়াবা ব্যবসা: ১৭ পিস ইয়াবাসহ তিন জন আটক
পাইকগাছায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল কম দেওয়ায় দুই ডিলারকে জরিমানা পাইকগাছায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল কম দেওয়ায় দুই ডিলারকে জরিমানা
পাইকগাছায় বসতবাড়ির চাল কেটে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরি: থানায় অভিযোগ পাইকগাছায় বসতবাড়ির চাল কেটে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরি: থানায় অভিযোগ
পাইকগাছায় ইজিবাইক চালক ও স্টার্টারকে মারধরের ঘটনায় বিএনপি নেতা বহিষ্কার; চলাচল স্বাভাবিক পাইকগাছায় ইজিবাইক চালক ও স্টার্টারকে মারধরের ঘটনায় বিএনপি নেতা বহিষ্কার; চলাচল স্বাভাবিক
মাগুরায় মধুমতির বাঁধ কেটে দিল দুর্বৃত্তরা, ১০ বিঘা জমির পাঁকা ধান পানির নিচে, থানায় অভিযোগ মাগুরায় মধুমতির বাঁধ কেটে দিল দুর্বৃত্তরা, ১০ বিঘা জমির পাঁকা ধান পানির নিচে, থানায় অভিযোগ
নড়াইলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি নিহত; শরীর ছিন্ন-বিচ্ছিন্ন নড়াইলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি নিহত; শরীর ছিন্ন-বিচ্ছিন্ন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)