শনিবার ● ১৩ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » অপরাধ » অস্ত্র জমা না দিয়ে নিজের কাছে রাখায় ইউপি চেয়ারম্যান রাজু আটক
অস্ত্র জমা না দিয়ে নিজের কাছে রাখায় ইউপি চেয়ারম্যান রাজু আটক
খুলনার পাইকগাছা উপজেলার হরিঢালী ইউনিয়নের চেয়ারম্যান আবু জাফর সিদ্দিকী রাজুকে অবৈধ অস্ত্রসহ গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত ৯ টার দিকে খুলনা নগরীর জিরো পয়েন্ট এলাকা থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় মোহাম্মদ হোসেন অ্যান্ড কোং নামে বন্দুকের দোকানের মালিক নজরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।
খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ তৈমুর ইসলাম জানান, ইউপি চেয়ারম্যান রাজুর অস্ত্রের লাইসেন্স স্থগিত ছিল। ৫ আগস্টের পরে সব বৈধ অস্ত্র জমা দেয়ার নির্দেশনা দিয়েছিলো সরকার। কিন্তু রাজু পুরনো তারিখ দেখিয়ে সেই অস্ত্র সংশ্লিষ্ট দোকানে জমা দেখিয়ে একটি স্লিপ নেয়। মূলত তিনি অস্ত্র দোকানে জমা দেননি। বিষয়টি অবগত হওয়ার পর থেকে গোয়েন্দা নজরদারিতে ছিলেন তিনি। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় মোহাম্মদ হোসেন অ্যান্ড কোং নামে দোকানের মালিক নজরুল ইসলামকেও গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও জানান, গোয়েন্দা পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করেছেন। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। অস্ত্র জমা না দিয়ে নিজের কাছে রাখার আরও কোনো ঘটনা আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।






পাইকগাছায় ডিসিআর পেতে জমি দখলে ব্যর্থ প্রচেষ্টা; রাস্তায় ঘর নির্মাণ
মহম্মদপুরে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
টিকটকে আসক্ত স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
পাইকগাছায় নদীর চর থেকে শতবর্ষী বৃদ্ধের মরদেহ উদ্ধার
পাইকগাছায় অনৈতিক কাজে আটক ইমাম ও মাদ্রাসার চাকরিচ্যুতির দাবিতে মানববন্ধন
নবগঙ্গা নদীতে অভিযানে চায়নাদুয়ারি জাল বিনষ্ট
কয়রায় আম খেয়ে ডায়রিয়ায় নারীর মৃত্যু ;পরিবারের ৪ সদস্য হাসপাতালে
পাইকগাছায় শ্বশুরবাড়িতে বেড়াতে এসে ছিনতাইকালে আটক যুবক
২৪ ঘণ্টা না পেরোতেই হাসান হত্যা মামলার প্রধান আসামি মিন্টু আটক
মাগুরায় মেয়াদ উত্তীর্ণ কীটনাশক বিক্রির জন্য ৭৫ হাজার টাকা জরিমানা 