রবিবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » রাজনীতি » পাইকগাছা পৌরসভা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ৩ পদে ৭ প্রার্থী
পাইকগাছা পৌরসভা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ৩ পদে ৭ প্রার্থী
খুলনার পাইকগাছা পৌরসভা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ৩ পদে ৭ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৮ সেপ্টেম্বর পাইকগাছা পৌরসভা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। সভাপতি পদে ২, সাধারণ সম্পাদক পদে ২ এবং দুটি সাংগঠনিক পদের বিপরীতে ৩ জন প্রতিদ্বন্দ্বি রয়েছে। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান পৌর বিএনপির আহবায়ক আসলাম পারভেজ প্রতিক ছাতা ও জেলা বিএনপির সাবেক তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মিরাজুল ইসলাম মিরাজ প্রতিক চেয়ার। সাধারণ সম্পাদক পদে বর্তমান পৌর বিএনপির যুগ্ম আহবায়ক সাবেক কাউন্সিলর কামাল আহমেদ সেলিম নেওয়াজ প্রতিক হাতি ও বর্তমান যুগ্ম আহবায়ক ও সাবেক আহবায়ক সেলিম রেজা লাকি প্রতিক বটগাছ। সাংগঠনিক দুই পদের বিপরীতে ৩ জন প্রার্থী সাবেক ছাত্রনেতা শেখ রুহুল কুদ্দুস প্রতিক মই, সাবেক কাউন্সিলর মনিরুল ইসলাম মন্টু প্রতিক কলস ও বর্তমান পৌর বিএনপির যুগ্ম আহবায়ক এসএম মোহর আলী প্রতিক ফুটবল। মোট ৫৯৮ জন কাউন্সিলর গোপন ব্যালটে ভোট দিয়ে নেতা নির্বাচিত করবেন। সম্মেলনে প্রধান অতিথি থাকবেন কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু ও উদ্ধোধক থাকবেন খুলনা জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু।






পাইকগাছায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
নড়াইলে ‘ইজ্জাতুল ইসলাম বাংলাদেশ’র আত্মপ্রকাশ
মাগুরায় জেলগেট থেকে পুনরায় গ্রেপ্তার সাবেক এমপি শিখরের ছোট ভাই হিশাম
স্থানীয় সরকার নির্বাচনে পাইকগাছায় জামায়াতের আগাম প্রস্তুতি; মেয়র ও চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা
মাগুরায় ১১ দলীয় ঐক্য জোটের সমাবেশ ও গণমিছিল
মাগুরায় গুপ্ত রাজনীতির বিরুদ্ধে ছাত্রদলের প্রতিবাদ মিছিল
পাইকগাছায় জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পিকে গণসংবর্ধনা প্রদান
দীর্ঘ ১৭ বছর পর গনতান্ত্রিক জাতীয় সংসদ চালু হওযায় সফলতা কামনা করে দোয়া অনুষ্ঠিত
মাগুরায় জেলা আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন করে পালিয়ে গেল নেতারা
চাল বিতরণকে কেন্দ্র করে মাগুরায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫; অফিস ভাংচুর 