শনিবার ● ২৭ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » রাজনীতি » শ্রীপুর দ্বারিয়াপুরের পীর সাহেবের মাজার জিয়ারত করলেন বিএনপির নেতৃবৃন্দ
শ্রীপুর দ্বারিয়াপুরের পীর সাহেবের মাজার জিয়ারত করলেন বিএনপির নেতৃবৃন্দ
মাগুরা প্রতিনিধি :মাগুরার শ্রীপুর উপজেলার দ্বারিয়াপুর দরবার শরীফের পীর সাহেব কেবলা হজরত মাওলানা শাহসুফি তোয়াজউদ্দিন আহমেদ (রহ)- এর মাজার জিয়ারত করেছেন মাগুরা জেলা, শ্রীপুর উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ। শুক্রবার বিকেলে দ্বারিয়াপুর দরবার শরীফ জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে নেতৃবৃন্দ মাজার জিয়ারতে অংশ নেন।
নামাজপূর্ব আলোচনায় জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আলী আহমেদ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপি ও তার নিজের জন্য দোয়া চেয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এবং মসজিদের উন্নয়নের জন্য ১০ হাজার টাকা অনুদান দেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক এ্যাড. শাহেদ হাসান টগর, শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বদরুল আলম হিরো, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আব্বাসউদ্দীন, সাবেক সাধারণ সম্পাদক মুন্সি রেজাউল করিম, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নালিম, সাবেক সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান মোল্লা, সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ মজুমদার, দ্বারিয়াপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম প্রদীপ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক জিল্লুর রহমানসহ জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ।
মাজার জিয়ারত শেষে নেতৃবৃন্দ পীর সাহেবের পুত্র বিশিষ্ট ছড়াকার আবু সালেহর বাড়িতে তার সঙ্গে মতবিনিময় করেন। এর আগে তারা দ্বারিয়াপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে স্থানীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন এবং সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার নির্দেশনা দেন।






হুইল চেয়ারে এসে ভোট দিলেন প্রতিবন্ধী রাজু
জাতীয় সংসদ নির্বাচনে পাইকগাছায় প্রশাসনের সার্বিক নিরাপত্তায় স্বচ্ছতার সাথে ভোটাধিকার নিশ্চিত হবে
পাইকগাছায় মোট ভোটার ২ লাখ ৩৮ হাজার ৬৩৮ জন
মাগুরায় ৫৪ টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ ; বাড়তি নিরাপত্তা প্রশাসনের
পাইকগাছা উপজেলায় ৮৮টি ভোট কেন্দ্র, ৪৮৮টি বুথ; ৭৭ কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন
মাগুরায় ধানের শীষের পক্ষে উঠান বৈঠক
বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয় মাগুরা-১ আসনের একমাত্র নারী প্রার্থী শম্পা বসুর
এই নির্বাচন বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে; ড. আসাদুজ্জামান রিপন
খুলনা-৬ আসনে জয়ের আশা বিএনপির; প্রত্যাবর্তন চায় জামায়াত
সুন্দরবন কেন্দ্রীক পর্যটন শিল্পসহ সকল অবকাঠামোর উন্নয়ন করা হবে; অ্যাড. শফিকুল আলম মনা 