শিরোনাম:
পাইকগাছা, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩

SW News24
শনিবার ● ২৭ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » রাজনীতি » শ্রীপুর দ্বারিয়াপুরের পীর সাহেবের মাজার জিয়ারত করলেন বিএনপির নেতৃবৃন্দ
প্রথম পাতা » রাজনীতি » শ্রীপুর দ্বারিয়াপুরের পীর সাহেবের মাজার জিয়ারত করলেন বিএনপির নেতৃবৃন্দ
২৮৩ বার পঠিত
শনিবার ● ২৭ সেপ্টেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শ্রীপুর দ্বারিয়াপুরের পীর সাহেবের মাজার জিয়ারত করলেন বিএনপির নেতৃবৃন্দ

---মাগুরা প্রতিনিধি  :মাগুরার শ্রীপুর উপজেলার দ্বারিয়াপুর দরবার শরীফের পীর সাহেব কেবলা হজরত মাওলানা শাহসুফি তোয়াজউদ্দিন আহমেদ (রহ)- এর মাজার জিয়ারত করেছেন মাগুরা জেলা, শ্রীপুর উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ। শুক্রবার বিকেলে দ্বারিয়াপুর দরবার শরীফ জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে নেতৃবৃন্দ মাজার জিয়ারতে অংশ নেন।
নামাজপূর্ব আলোচনায় জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আলী আহমেদ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপি ও তার নিজের জন্য দোয়া চেয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এবং মসজিদের উন্নয়নের জন্য ১০ হাজার টাকা অনুদান দেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক এ্যাড. শাহেদ হাসান টগর, শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বদরুল আলম হিরো, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আব্বাসউদ্দীন, সাবেক সাধারণ সম্পাদক মুন্সি রেজাউল করিম, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নালিম, সাবেক সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান মোল্লা, সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ মজুমদার, দ্বারিয়াপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম প্রদীপ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক জিল্লুর রহমানসহ জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ।
মাজার জিয়ারত শেষে নেতৃবৃন্দ পীর সাহেবের পুত্র বিশিষ্ট ছড়াকার আবু সালেহর বাড়িতে তার সঙ্গে মতবিনিময় করেন। এর আগে তারা দ্বারিয়াপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে স্থানীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন এবং সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার নির্দেশনা দেন।





রাজনীতি এর আরও খবর

পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ গ্রেফতার পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ গ্রেফতার
মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা ৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান
পাইকগাছায় জুলাই উদযাপন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ পাইকগাছায় জুলাই উদযাপন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ
পাইকগাছা-কয়রা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় সভা পাইকগাছা-কয়রা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় সভা
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার
পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহদাৎ বার্ষিকী পালিত পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহদাৎ বার্ষিকী পালিত
পাইকগাছায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত পাইকগাছায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
নড়াইলে ‘ইজ্জাতুল ইসলাম বাংলাদেশ’র আত্মপ্রকাশ নড়াইলে ‘ইজ্জাতুল ইসলাম বাংলাদেশ’র আত্মপ্রকাশ

আর্কাইভ