শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩

SW News24
শনিবার ● ২৭ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » নড়াইলে সাহিত্য সম্মাননা ও লেখক সমাবেশ অনুষ্ঠিত
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » নড়াইলে সাহিত্য সম্মাননা ও লেখক সমাবেশ অনুষ্ঠিত
২০২ বার পঠিত
শনিবার ● ২৭ সেপ্টেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নড়াইলে সাহিত্য সম্মাননা ও লেখক সমাবেশ অনুষ্ঠিত

---নড়াইল প্রতিনিধি ; নড়াইলে চন্দ্রকথা সাহিত্য সম্মাননা ও লেখক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মনিকা একাডেমি ও চন্দ্রকথা সাহিত্য রাজ্যের উদ্যোগে শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নড়াইল কালেক্টরেট স্কুলের প্রধান শিক্ষক উজির আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-আমাদা আদর্শ কলেজের অধ্যক্ষ আল ফয়সাল খান।

প্রধান আলোচক ছিলেন-যশোরের ডাঃ আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের সহযোগী অধ্যাপক বেলাল সানী। অনুষ্ঠান পরিচালনা করেন মনিকা একাডেমির পরিচালক সবুজ সুলতান।

অনুষ্ঠানে কবি মফিদুল ইসলাম, আবৃত্তিশিল্পী শেখজাদী নঈমা জব্বারী বনানী ও ‘সাহিত্য প্রত্যাশা’ পত্রিকাকে ‘চন্দ্রকথা সাহিত্য সম্মাননা’ প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-এস এম সুলতান স্মৃতি সংগ্রহশালার কিউরেটর তন্দ্রা মুখার্জি, মনিকা একাডেমির জ্যেষ্ঠ প্রশিক্ষক কবি আশা মণি, কবি বিপুল বিশ্বাস, দ্বিজেন্দ্রলাল রায়, চিন্ময় বিশ্বাস ছোট্টু, মনিকা একাডেমির উপদেষ্টা সদস্য শারমিন রহমান নিতু, স্কুলশিক্ষক কবি মিজানুর রহমান, মাদরাসা শিক্ষক কবি টিপু সুলতান, বি এম মিজানুর রহমান, সরজিৎ বিশ্বাস, আবৃত্তি শিল্পী লামিয়া নওরীন জ্বীম, সজীব সিকদার, শানিন রহমান, মাওয়া আফরোজ মিহাসহ অনেকে।

অনুষ্ঠান শেষে আবৃত্তি প্রতিযোগিতায় ক ও খ শাখায় ১৩ শিশুকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। এছাড়া স্বরচিত কবিতা আবৃত্তি, শিশুদের আবৃত্তি ও চন্দ্রকথা সাহিত্য পাতার প্রকাশনা অনুষ্ঠিত হয়।





সংস্কৃতি ও বিনোদন এর আরও খবর

মাগুরায় শুভ জন্মাষ্টমীতে বর্ণাঢ্য শোভাযাত্রা মাগুরায় শুভ জন্মাষ্টমীতে বর্ণাঢ্য শোভাযাত্রা
পাইকগাছায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে পাইকগাছায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে
মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষে জাতীয়  সাংস্কৃতিক প্রতিযোগিতার  উদ্বোধন মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
ঘোড়াই বর-পালকিতে কনে, বরযাত্রী এলেন মহিষ ও গরুর গাড়িতে ঘোড়াই বর-পালকিতে কনে, বরযাত্রী এলেন মহিষ ও গরুর গাড়িতে
নড়াইলে সুলতান উৎসব,আলোকচিত্র প্রদর্শনী ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের সম্মাননা স্মারক প্রদান নড়াইলে সুলতান উৎসব,আলোকচিত্র প্রদর্শনী ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের সম্মাননা স্মারক প্রদান
পাইকগাছায় মনসা পূজা অনুষ্ঠিত পাইকগাছায় মনসা পূজা অনুষ্ঠিত
পাইকগাছায় আচার্য্য প্রফুল্ল চন্দ্র রায়ের ১৬৫ তম জন্মবার্ষিকী পালিত পাইকগাছায় আচার্য্য প্রফুল্ল চন্দ্র রায়ের ১৬৫ তম জন্মবার্ষিকী পালিত
মাগুরা স্বরলিপি সংগীত নিকেতনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন মাগুরা স্বরলিপি সংগীত নিকেতনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন
২ আগষ্ট বিশ্ব বরেণ্য বিজ্ঞানী আচার্য্য প্রফুল্ল চন্দ্র রায়ের ১৬৫ তম জন্মবার্ষিকী ২ আগষ্ট বিশ্ব বরেণ্য বিজ্ঞানী আচার্য্য প্রফুল্ল চন্দ্র রায়ের ১৬৫ তম জন্মবার্ষিকী
বিভাগীয় পর্যায়ে পাঠক সমাবেশ অনুষ্ঠিত বিভাগীয় পর্যায়ে পাঠক সমাবেশ অনুষ্ঠিত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)