সোমবার ● ২৯ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » পাইকগাছার বাজার খোলা গাছতলা মন্দিরে ইচ্ছা পুরনে মানত
পাইকগাছার বাজার খোলা গাছতলা মন্দিরে ইচ্ছা পুরনে মানত
পাইকগাছা বাজার খোলা গাছতলা মন্দিরে ইচ্ছা পুরনে মানত দেওয়া হয়েছে। ইচ্ছা পূরণের জন্য ঈশ্বরের কাছে কোনো কিছু উৎসর্গ করার প্রতিজ্ঞা করাকে বোঝায়, যা একটি ধর্মীয় প্রথা। ২৯ সেপ্টেম্বর সোমবার সকালে পাইকগাছা বাজার খোলা গাছতলা মন্দিরে ইচ্ছা পুরনে মানত দেয়ো হয়। সাতক্ষীরা জেলার তালা উপজেলার হরিহর নগর গ্রামের উজ্জল দাশ পুত্র সন্তানের জন্য এক বছর আগে মানত করেন। তার আশা পুরণ হওয়ায় তিনি পুত্রের সম পরিমান ওজনে বিভিন্ন মিস্টি ও ফল দিয়ে মানত পূর্ণ করেন। এসময় তার স্ত্রী শিখা দাশসহ পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।
মন্দিরে মানত একটি ধর্মীয় প্রতিজ্ঞা, যা সাধারণত কোনো উদ্দেশ্য পূরণের জন্য ঈশ্বরের কাছে করা হয় এবং উদ্দেশ্য পূরণ হলে তা অবশ্যই পালন করতে হয়। যা সাধারণত অর্থ, সামগ্রী বা অন্য কোনো প্রতিশ্রুতির মাধ্যমে সম্পন্ন হয়। মানত দেওয়ার উদ্দেশ্য হলো কোনো দেব-দেবীর কাছে কোনো কিছু প্রার্থনা করা এবং তা পূরণ হলে প্রতিজ্ঞা অনুযায়ী কিছু প্রদান করা। পাইকগাছা বাজার খোলা গাছতলা মন্দিরে ইচ্ছা পুরনে স্থনীয়সহ দেশের বিভিন্ন স্থান থেকে লোকজন মানত করেন।






অসাম্প্রদায়িক কবি ছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর : বিভাগীয় কমিশনার
পাইকগাছায় কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি বাৎসরিক বনভোজন ও মিলন মেলা
বিগত ফ্যাসিস্ট সরকার ১৮ বছরে সংস্কৃতিকে বাধাগ্রস্ত করেছে - সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী
পাইকগাছার গদাইপুর মাঠে চৈত্র সংক্রান্তি মেলা ও বৈশাখী উৎসব অনুষ্ঠিত
মাগুরায় বর্ষবরণ উৎসবে লাঠিখেলা ও ঝাপাং খেলা
পাইকগাছায় বাংলা নববর্ষ উদযাপন
খুলনায় বাংলা নববর্ষ উদযাপন
পাইকগাছায় বাড়ি বাড়ি চড়ক পূজার সন্ন্যাসী নৃত্য
সংস্কৃতি একটি দেশের উন্নয়নের পরিচয় বহন করে - সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী
পাইকগাছায় মেলা ঘিরে কুমারপাড়ার মৃৎশিল্পীদের ব্যস্ততা 