রবিবার ● ৫ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » শিক্ষা » মাগুরায় ৫ দফা দাবিতে সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির সংবাদ সম্মেলন
মাগুরায় ৫ দফা দাবিতে সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির সংবাদ সম্মেলন
মাগুরা প্রতিনিধি : মাধ্যমিক শিক্ষার মান উন্নয়নে ৫ দফা দাবিতে আজ রবিবার সকাল ১০ টায় সরকারি বালক বিদ্যালয় মিলনায়তনে মতবিনিময় ও সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি মাগুরা জেলা শাখা। সমিতির আহবায়ক জেলা শিক্ষা অফিসার আলমগীর কবিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা সহকারী শিক্ষা অফিসার প্রদ্যুৎ কুমার দাস, মাগুরা সরকারি বালক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ জাহিদুল ইসলাম, মাগুরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নির্মল কুমার বিশ্বাস প্রমুখ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির মাগুরা শাখার সদস্য সচিব ও মাগুরা সরকারি বালক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মনিরুল ইসলাম মঞ্জু।
সংবাদ সম্মেলন জানানো হয়, সরকারি মাধ্যমিকে শিক্ষক কর্মকর্তাগণ প্রাপ্য বকেয়া টাইম স্কেল, পদমর্যাদা, পদোন্নতি, পদায়নসহ চাকুরির বিভিন্ন ক্ষেত্রে বৈষমের শিকার। অবিলম্বে স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকদের এন্ট্রি পদ ৯ম গ্রেটে উন্নীত, আঞ্চলিক পরিচালকের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা সংরক্ষণ সহ মাধ্যমিকের সকল কার্যালয়ের স্বতন্ত্র ও মর্যাদা রক্ষা, বিদ্যালয় পরিদর্শন শাখার সকল শূন্য পদে নিয়োগ, পদোন্নতি, পদায়ন এবং বকেয়া সিলেকশন গ্রেড ও টাইম স্কেলের মুজুরি আদেশ প্রদান এর উপর জোর দাবী জানানো হয়। এ ৫ দফা দাবী বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান বক্তারা।






মাগুরায় বিতর্ক, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
মাগুরায় মাধ্যমিক শিক্ষার্থীদের নিয়ে বিজ্ঞান বিষয়ক প্রজেক্ট মেলা
পাইকগাছায় স্টার্টআপ ও উদ্ভাবনী ধারণার প্রদর্শনী অনুষ্ঠিত
মাগুরায় মাধ্যমিক শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
খুলনায় ৩০ মেধাবী শিক্ষার্থীর মাঝে জেলা পরিষদের সাইকেল বিতরণ
পাইকগাছার তেলিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলা শ্রেষ্ট বিদ্যালয় নির্বাচিত
পাইকগাছায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত
পাইকগাছায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ
পাইকগাছার প্রাথমিক বিদ্যালয়ে নিম্ন মানের খাবার সরবরাহ ; ব্যবস্থা নিতে প্রতিবেদন দাখিল
পাইকগাছায় শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা শুরু 