শিরোনাম:
পাইকগাছা, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

SW News24
মঙ্গলবার ● ১৪ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » শিক্ষা » খুলনায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা উদ্বোধন
প্রথম পাতা » শিক্ষা » খুলনায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা উদ্বোধন
১৩৯ বার পঠিত
মঙ্গলবার ● ১৪ অক্টোবর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খুলনায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা উদ্বোধন

---আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন ১৪ অক্টোবর মঙ্গলবার সকালে খুলনা জেলা শিল্পকলা একাডেমির সভাকক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনার জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বিতর্ক একটি সৃজনশীল শিক্ষা মাধ্যম। যারা আজ থেকে নিজেকে একজন বিতার্কিক হিসেবে গড়ে তোলার চেষ্টা করছেন একদিন তারা সমাজে নেতৃত্ব দিবেন। বিতর্ক যেমন মানুষকে যুক্তিবাদী করে তোলে, তেমনি দেশ ও বিশ^ সম্পর্কে জানতে সাহায্য করে। তিনি বলেন, স্কুলভিত্তিক এই বিতর্ক প্রতিযোগিতা শুধু বড়বড় শহরে সীমাবদ্ধ না রেখে গ্রামে ও মফস্বলে ছড়িয়ে দিতে হবে। দেশটা আমাদের তাই দেশ ও জনগণের জন্য কাজ করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নূরুল হাই মোহাম্মদ আনাছ। স্বাগত বক্তৃতা করেন সিনিয়র সাংবাদিক ও আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতার আহবায়ক শেখ দিদারুল আলম। আইইউবি এর প্রতিনিধি মোঃ ফুয়াদ হোসেন ও সাবেক বিতার্কিক সারোয়ার-ই-আক্তার অনুষ্ঠানে বক্তৃতা করেন। ইন্ডিপেন্ডেন্ট বিশ^বিদ্যালয়ের আয়োজিত এতে খুলনা প্রান্তিকা আবাসিক এলাকা জনকল্যাণ সমিতি সহযোগিতা করে। পরে প্রধান অতিথি আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা উদ্বোধন করেন। বিতর্ক প্রতিযোগিতায় মহানগরের আটটি স্কুলে ৩২ জন শিক্ষার্থী অংশ নেন। আগামী ১৬ অক্টোবর বিতর্ক প্রতিযোগিতায় ফাইনালে খুলনা পাবলিক কলেজ ও নৌবাহিনী স্কুল ও কলেজ একে অপরের মুখোমুখি হবে।





শিক্ষা এর আরও খবর

খুলনায় ৩০ মেধাবী শিক্ষার্থীর মাঝে জেলা পরিষদের সাইকেল বিতরণ খুলনায় ৩০ মেধাবী শিক্ষার্থীর মাঝে জেলা পরিষদের সাইকেল বিতরণ
পাইকগাছার তেলিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলা শ্রেষ্ট বিদ্যালয় নির্বাচিত পাইকগাছার তেলিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলা শ্রেষ্ট বিদ্যালয় নির্বাচিত
পাইকগাছায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত পাইকগাছায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত
পাইকগাছায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ পাইকগাছায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ
পাইকগাছার প্রাথমিক বিদ্যালয়ে নিম্ন মানের খাবার সরবরাহ ; ব্যবস্থা নিতে প্রতিবেদন দাখিল পাইকগাছার প্রাথমিক বিদ্যালয়ে নিম্ন মানের খাবার সরবরাহ ; ব্যবস্থা নিতে প্রতিবেদন দাখিল
পাইকগাছায় শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা শুরু পাইকগাছায় শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা শুরু
পাইকগাছায় মহিলা কলেজে এমপি মাওঃ আবুল কালাম আজাদ কে সংবর্ধনা পাইকগাছায় মহিলা কলেজে এমপি মাওঃ আবুল কালাম আজাদ কে সংবর্ধনা
পাইকগাছায় ২ দিন ব্যাপী জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন পাইকগাছায় ২ দিন ব্যাপী জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন
পাইকগাছায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা পাইকগাছায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির উদ্বোধন পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির উদ্বোধন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)