রবিবার ● ১৯ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » অপরাধ » মাগুরায় মাদকের টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে একজনকে কুপিয়ে জখম
মাগুরায় মাদকের টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে একজনকে কুপিয়ে জখম
মাগুরা প্রতিনিধি : মাগুরায় মাদক কেনাবেচার টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে সদরের আঠারোখাদা গ্রামের মঠবাড়ী এলাকায় শহিদুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। রোববার সকাল ১০ টার দিকে মঠবাড়ির ইমনের দোকানের সামনে তাকে কুপিয়ে আহত করা হয়। আহত শহিদুল মঠবাড়ী গ্রামের জাকির বিশ্বাসের ছেলে। আহত শহিদুলকে প্রথমে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হলে পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মঠবাড়ীর বাসিন্দা জাকির হোসেন বলেন, (শনিবার) রাতে মঠবাড়ীতে মাদক কেনাবেচাকে কেন্দ্র করে বিরোধ সৃষ্টি হয়। শনিবার রাতে স্থানীয়রা বিরোধ মীমাংসায় সালিশ বৈঠকে দুই পক্ষকে ডাকেন। তখন বৈঠকে সামাজিক মাতবর কাজী শরিফুল দুজনকেই সাবধান করেন এবং বেচাকেনা বন্ধ রাখার কথা বলেন। মাগুরা সদর হাসপাতালে জরুরি বিভাগের ডাক্তার আসাদুল্লাহ বলেন, ধারাল অস্ত্রের আঘাতে শহিদুলের শরীরে বিভিন্ন স্থানে আঘাত লাগে। এতে তার পা, হাতসহ বিভিন্ন জায়গায় গুরুতর জখম হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আইয়ুব আলী বলেন, মঠবাড়ীর ইমনের দোকানে তাকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা । এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।






শ্রীপুরে অবৈধ চায়না জাল জব্দ; পুড়িয়ে ধ্বংস
মাগুরায় তেলের পাম্পে ভ্রাম্যমান আদালতের অভিযান; মামলা
পাইকগাছায় আশ্রয়ণ প্রকল্পে ঘরের আড়ায় গঁলায় রশি দিয়ে যুবুকের আত্মহত্যা
মাগুরায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
স্বামীর মৃত্যুর পর একমাত্র সন্তান নিয়ে অসহায় ফারহানা
মহম্মদপুরে ঝটিকা অভিযানে ৫৬০০ লিটার তেল জব্দ
নড়াইলের লোহাগড়ায় ট্রেনে কাটা পড়ে নিহত ১
নড়াইলের লোহাগড়ায় পঞ্চম শ্রেণির ছাত্রকে নির্যাতনের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন
পাইকগাছার পুলিশ কর্মকর্তার মায়ের খুনিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়ে রহস্যজনক চুরি 