শিরোনাম:
পাইকগাছা, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

SW News24
শুক্রবার ● ৭ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » বিশেষ সংবাদ » পাইকগাছায় করুনাময়ীর ৩৫তম মৃত্যু বার্ষিকীতে; আমরা শোষনের বিরুদ্ধে দাঁড়াবো-প্রতিবাদ করবো -খুশি কবির
প্রথম পাতা » বিশেষ সংবাদ » পাইকগাছায় করুনাময়ীর ৩৫তম মৃত্যু বার্ষিকীতে; আমরা শোষনের বিরুদ্ধে দাঁড়াবো-প্রতিবাদ করবো -খুশি কবির
৩১৯ বার পঠিত
শুক্রবার ● ৭ নভেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় করুনাময়ীর ৩৫তম মৃত্যু বার্ষিকীতে; আমরা শোষনের বিরুদ্ধে দাঁড়াবো-প্রতিবাদ করবো -খুশি কবির

---নিজেরা করির সমন্বয়কারী খুশি কবির বলছেন, আমরা শোষনের বিরুদ্ধে দাঁড়াবো-প্রতিবাদ করবো ও মানুষের জন্য জয় একদিন আনবোই।

তিনি ৭ নভেম্বর শুক্রবার সকালে খুলনার পাইকগাছার দেলুটির ২২ নং পোল্ডারের হরিণখোলায় করুনাময়ী সরদারের ৩৫তম শহীদ দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি বলেন,আমরা ৭১’র মুক্তিযোদ্ধা ও শহীদের রক্তকে বেইমানী করতে পারব না,তেমনি ৯০ এর দক্ষিনাঞ্চলে চিংড়ি চাষ বিরোধী আন্দোলনে শহীদ করুনাময়ী ও আহতদের সাথে বেইমানী করতে পারিনা। খুশি কবির আরোও বলেন, আমাদের সজাগ থাকতে হবে। দিন পাল্টায়, যুগ পাল্টায় ও পদ্ধতিও পাল্টায় সেটার সাথে সাথে শোষনের পদ্ধতিও পাল্টায়। এখন শোষনের পক্রিয়াও ভিন্ন, সেটা বুঝতে হবে। কিন্তু আমরা শোষনের বিরুদ্ধে দাঁড়াবো ও প্রতিহত করব, প্রতিবাদ ও লড়াই করবো। সেটা আমাদের সন্তান,পরবর্তী প্রজন্ম, দেশের মাটি ও মানুষের জন্য জয় একদিন আনবোই, আনবো।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও মানবাধিকার কর্মী সুলতানা কামাল।

উর্মিলা সরদারের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, ভূমিহীন সংগঠনের শহীদুল ইসলাম, আবু সাঈদ,গাজী, ইতিকা মন্ডল, দিতি বৈরাগী, লতা মন্ডল, রাহেলা বেগম ও শেখ কবির হোসেন।

এ সময় আরোও উপস্থিত ছিলেন নিজেরা করির কেন্দ্রীয় টিম সদস্য রেজানুর রহহমান,খুলনা বিভাগীয় সমন্বয়ক পবিত্র চন্দ্র সরকার, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুকৃতি মোহন, দেলুটি ইউপি সদস্য পলাশ কান্তি রায়, বদিয়ার রহমানসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

আলোচনা সভা শেষে নাটকসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য,খুলনাঞ্চলে চিংড়ি চাষ বিরোধী আন্দোলনের এক পর্যায়ে ১৯৯০ সালের ৭ নভেম্বর উপজেলার দেলুটির ২২ নং পোল্ডারের হরিনখোলায় প্রভাবশালী ঘের মালিক ওয়াজেদ আলী বিশ্বাসের ভাড়াটের হামলা ও গুলিতে করুনাময়ী সরদার নিহত ও অনেকেই আহত হন। সেই থেকে এ দিনটিকে  নিজেরা করি ও ভূমিহীন সংগঠন পালন করে আসছেন।





বিশেষ সংবাদ এর আরও খবর

পাইকগাছায় কাজের অভাবে নিম্নআয়ের মানুষ বিভিন্ন জেলার ইটভাটায় পাড়ি জমাচ্ছেন পাইকগাছায় কাজের অভাবে নিম্নআয়ের মানুষ বিভিন্ন জেলার ইটভাটায় পাড়ি জমাচ্ছেন
পাইকগাছায় দুই সড়কের মাঝখানে জলবদ্ধতায় ২৫টি দোকান ও ৫টি পরিবার চরম দুর্ভোগে পাইকগাছায় দুই সড়কের মাঝখানে জলবদ্ধতায় ২৫টি দোকান ও ৫টি পরিবার চরম দুর্ভোগে
পাইকগাছায় বৃস্টির পানিতে ভেসে যাওয়া মাছ ধরার হিড়িক পড়েছে পাইকগাছায় বৃস্টির পানিতে ভেসে যাওয়া মাছ ধরার হিড়িক পড়েছে
ভারী বৃষ্টিপাতে পাইকগাছায় জনজীবন বিপর্যস্ত ভারী বৃষ্টিপাতে পাইকগাছায় জনজীবন বিপর্যস্ত
ভারী বৃষ্টিপাতে পাইকগাছায় শিক্ষার্থীদের জনদুর্ভোগ চরমে ভারী বৃষ্টিপাতে পাইকগাছায় শিক্ষার্থীদের জনদুর্ভোগ চরমে
পাইকগাছায় তীব্র দাবদাহ ও ভ্যাপসা গরমে জনজীবন বিপর্যস্ত পাইকগাছায় তীব্র দাবদাহ ও ভ্যাপসা গরমে জনজীবন বিপর্যস্ত
পাইকগাছায় আঞ্চলিক মহাসড়ক উন্নয়ন চলমান প্রকল্পে কপিলমুনি বাঁক সরলীকরণের দাবিতে মানববন্ধন পাইকগাছায় আঞ্চলিক মহাসড়ক উন্নয়ন চলমান প্রকল্পে কপিলমুনি বাঁক সরলীকরণের দাবিতে মানববন্ধন
দেশে ৫.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত; উৎপত্তিস্থল সাতক্ষীরা দেশে ৫.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত; উৎপত্তিস্থল সাতক্ষীরা
যাযাবর বেদে গোষ্ঠীর দুর্বিষহ জীবন ধারা যাযাবর বেদে গোষ্ঠীর দুর্বিষহ জীবন ধারা

আর্কাইভ